চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনল্যান্ড দখলের দাবিতে অটল ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের তৎপরতা আরও জোরদার করেছেন। জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলে দাবি করে আসছেন তিনি।

বুধবার ১৪ জানুয়ারি, ওয়াশিংটন ডিসিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনে ব্যর্থ হন। বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন জানান, গুরুত্বপূর্ণ মতপার্থক্য নিরসন না হওয়ায় উভয় পক্ষ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সঙ্গে তিনি ডেনমার্কের সার্বভৌমত্বের সীমারেখা সম্মানের দাবি পুনর্ব্যক্ত করেন।

গ্রিনল্যান্ড সরকার স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী, কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মালিকানায় যেতে চায় না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই বলছে, নিজেদের সার্বভৌমত্বের সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে, যুক্তরাষ্ট্র নয়।

রয়টার্সের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তাহলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। এমন প্রেক্ষাপটে ডেনমার্ককে সমর্থন জানিয়ে গ্রিনল্যান্ডে জার্মানি, ফ্রান্স, নরওয়ে ও সুইডেন সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে।

গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করে ট্রাম্প প্রশ্ন তুলেছেন, কোনো বিদেশি আগ্রাসনের ক্ষেত্রে ডেনমার্ক আদৌ গ্রিনল্যান্ড রক্ষা করতে পারবে কি না। তাঁর মতে, তাই গ্রিনল্যান্ড ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকা জরুরি।

এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কঠোর ভাষায় বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। যুক্তরাষ্ট্রের এই ধরনের ব্ল্যাকমেইল অবশ্যই বন্ধ করতে হবে।

গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে চলমান এই টানাপোড়েনে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Tags: গ্রিনল্যান্ড দখলডোনাল্ড ট্রাম্পনিকোলাস মাদুরোভেনেজুয়েলার প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
Previous Post

যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত: বাংলাদেশে কী প্রভাব পড়বে?

Next Post

খড়ের গাদায় পাওয়া গেল প্রায় আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

Next Post

খড়ের গাদায় পাওয়া গেল প্রায় আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসিতে বিএনপির উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT