চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসছে ‘পঞ্চায়েত’ সিজন ৫?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’কে। ইতোমধ্যেই যার চারটি সিজন দর্শকদের মন ছুঁয়ে গেছে।

আর এবার অ্যামাজন প্রাইম ভিডিওর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি  পা রাখতে যাচ্ছে পঞ্চম মৌসুমে। ফুলেরার মাটির গন্ধে মাখা হাস্যরস আর সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে সঙ্গী করে ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে ‘পঞ্চায়েত ৫’।

চতুর্থ সিজনের রেশ যেখানে শেষ গত সিজনগুলোতে দেখা গেছে গ্রামপ্রধানের নির্বাচন কীভাবে পাল্টে দিয়েছে ফুলেরার চালচিত্র। সিজন ৪-এর সবচেয়ে বড় চমক ছিল মঞ্জু দেবীর হার এবং ক্রান্তি দেবীর নতুন প্রধান হিসেবে উত্থান। তবে দর্শক মহলে সবচেয়ে বেশি স্বস্তি এনেছে সচিবজি ওরফে অভিষেক ত্রিপাঠীর ‘ক্যাট’ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

প্রথম সিজন থেকে যে সংগ্রামের সাক্ষী দর্শক ছিলেন, তার পূর্ণতা পেয়েছে গত মৌসুমে।  ‘পঞ্চায়েত ৫’-এর মূল কেন্দ্রবিন্দুতে থাকবে সচিবজির ভবিষ্যৎ। ক্যারিয়ারের স্বপ্ন আর ফুলেরার মায়া এই দুইয়ের দোলাচলে কোন পথ বেছে নেবেন তিনি? পাশাপাশি সচিবজি ও রিঙ্কির সম্পর্কের রসায়ন এবার আরও পরিণত ও আবেগঘন রূপ নিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ফুলেরার রাজনীতিতেও বইছে নতুন হাওয়া। নতুন প্রধান হিসেবে ক্রান্তি দেবী কীভাবে প্রশাসনিক দায়িত্ব সামলান এবং বিরোধী শিবিরের সাথে তার সংঘাত কীভাবে হাস্যরসের জন্ম দেয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

যদিও অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পর্দায় ফিরছে এই সিরিজ। পূর্বের সাফল্যের ধারা বজায় রাখতে মূল কাস্টের সবাইকেই দেখা যাবে এবারের মৌসুমেও। জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা, ফয়জল মালিক এবং চন্দন রায়ের মতো চেনা মুখগুলো আবারও মাতিয়ে রাখবেন ফুলেরার আঙিনা।

Tags: ‘পঞ্চায়েত’অ্যামাজন প্রাইমচন্দন রায়নীনা গুপ্তাফয়জল মালিকরঘুবীর যাদবসানভিকা
Previous Post

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক

Next Post

কোটি টাকার এনআইডির তথ্য বিক্রি: ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

Next Post

কোটি টাকার এনআইডির তথ্য বিক্রি: ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ইসির আগের সীমানা বহাল: পাবনার দুই আসনে ভোটে বাধা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT