চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একত্র হচ্ছেন ক্রিকেটাররা, অপেক্ষা কোয়াবের সংবাদ সম্মেলনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটারদের বেতন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের সময় বেধে দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। রাত পেরিয়ে নতুন একদিন এসেছে, আসেনি পদত্যাগের ঘোষণা বা কোয়াবের অবস্থানে পরিবর্তন। নিজেদের অবস্থানে অনড় কোয়াব বিপিএলে দিনের প্রথম ম্যাচের সময় সংবাদ সম্মেলন ডেকেছে।

বৃহস্পতিবার বিপিএল ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সবধরনের ক্রিকেট বয়কটের হুমকি দিয়ে রেখেছে কোয়াব। দুপুর পর্যন্ত নাজমুলের পদত্যাগের খবর আসেনি, তাই নির্ধারিত সময় পার হয়ে গেলেও দিনের প্রথম ম্যাচের দুই দল মাঠে যায়নি, হয়নি টসও। খেলা গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে।

এদিকে নাজমুল পদত্যাগের ঘোষণা না দেয়ায় বনানীর একটি পাঁচতারকা হোটেলে ম্যাচ শুরুর সময় দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ৬ দলের ক্রিকেটাররা একত্র হচ্ছেন সেখানে।

বিশ্বকাপে না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা? এমন প্রশ্নে বুধবার বিসিবি পরিচালক নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে পাল্টা এই প্রশ্নও করেন নাজমুল। বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

এরপর বুধবার রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে অনলাইন সভায় যুক্ত হয়ে জানান, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে ওনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে কোনধরনের ক্রিকেট খেলবেন না ক্রিকেটাররা।’

Tags: কোয়াবনাজমুলবাংলাদেশবিপিএলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

জুবিনের মৃত্যুকে ঘিরে যে বিস্ফোরক তথ্য জানালো সিঙ্গাপুর পুলিশ

Next Post

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক

Next Post

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক

কবে আসছে ‘পঞ্চায়েত’ সিজন ৫?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT