চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা ব্র্যাক ইউনিভার্সিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাংহাই র‍্যাংকিংয়ের ‘২০২৫ গ্লোবাল র‍্যাংকিং অব অ্যাকাডেমিক সাবজেক্টস’ এর পাবলিক হেলথ শিক্ষায় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৭টি বিষয়কে এই র‍্যাংকিংয়ে মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল সায়েন্স, লাইফ সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং প্রকৌশল শিক্ষা।

সোমবার ১২ জানুয়ারি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনস্বাস্থ্য শিক্ষা বিষয়ে ৯৫.৯ স্কোর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এই র‌্যাংকিংয়ের ৩০১-৪০০তম অবস্থানে জায়গা করে নিয়েছে। এই অর্জনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়টির বিশ্বমানের পাঠদান, শক্তিশালী গবেষণা কার্যক্রম এবং বিশ্বের অনেকগুলো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা।

এই র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি ছাড়াও জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১–৫০০তম অবস্থানে রয়েছে।

সাংহাই র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো ৯টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। সূচকগুলো হলো— বিশ্বমানের শিক্ষক, বিশ্বমানের গবেষণা, গবেষণার গুণগত মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক কোলাবোরেশন। গবেষণা ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা সব বিশ্ববিদ্যালয়ের পাশে জায়গা করে নিয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা, নারী ও প্রজনন স্বাস্থ্য, জলবায়ু ও স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং নীতিনির্ভর জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করে আসছে। এসব গবেষণা শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন নিম্ন ও মধ্যম আয়ের দেশেও পরিচালিত হচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ও মাঠপর্যায়ের গবেষণার জন্য এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশের জনস্বাস্থ্য সমস্যাগুলোকে কীভাবে বৈশ্বিক গবেষণা ও নীতিনির্ধারণের জায়গায় নিয়ে যাওয়া যায়— সে কাজটাই ধারাবাহিকভাবে করে যাচ্ছে ব্র্যাক জেপিজিএসপিএইচ।

ব্র্যাক জেপিজিএসপিএইচের ডেপুটি ডিন প্রফেসর মলয় কান্তি মৃধা বলেন,আমরা বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ে শীর্ষ অবস্থান এবং বিশ্বে শীর্ষ ৪০০-তে জায়গা পাওয়ায় অত্যন্ত গর্বিত। এই সফলতা আমাদের শিক্ষক, শিক্ষার্থীসহ পার্টনারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা জনস্বাস্থ্য শিক্ষার উন্নয়নে অক্লান্ত কাজ করছি।

তিনি আরও বলেন, এই সফলতা জনস্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব তৈরি এবং প্রমাণভিত্তিক সমাধান উদ্ভাবনে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।

ব্র্যাক জেপিজিএসপিএইচের প্রতিষ্ঠাতা ডিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য প্রফেসর মোশতাক চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য গবেষণার স্বীকৃতি।

 

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

আর্থিক গোয়েন্দা ইউনিট প্রধান হলেন এনবিআরের ইখতিয়ার উদ্দিন

Next Post

বাংলাদেশের নির্বাচনে ভূমিকা রাখবে ৬ প্রভাবক: এএফপি প্রতিবেদন

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনে ভূমিকা রাখবে ৬ প্রভাবক: এএফপি প্রতিবেদন

‘তুফান’-এর পর রাফীর ছবিতে আবার মিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT