চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ‎

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় নিয়েছে বাদীপক্ষ। এই মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)।

সোমবার ১২ জানুয়ারি, অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানির এই দিন ধার্য করেন। বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল এই তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, আজ বাদীপক্ষে তিন আইনজীবী নিয়োগ করা হয়েছে। অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন রাখেন।

বাদীপক্ষে নিয়োগ পাওয়া তিন আইনজীবী হলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম ও মুস্তাফিজুর রহমান মুকুল।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, শহীদ ওসমান হাদি বলতেন, শত্রুর সঙ্গেও তিনি ন্যায়বিচার চান। তাঁর এই কথা মাথায় রেখে তাঁরা মামলার অভিযোগপত্র নিয়ে আরও পর্যালোচনা করতে চান। তাঁরা চান, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান।

মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাঁরা দুই দিন সময় নিয়েছেন। এই অভিযোগপত্রের বিষয়ে আপত্তি আছে কি না, সে বিষয়ে তাঁরা ১৫ জানুয়ারি সিদ্ধান্ত জানাবেন।

মামলাটি তদন্ত শেষে মোট ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার ২৪ দিনের মাথায় ৬ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর (বাপ্পী) নির্দেশনা-পরিকল্পনায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। গুলি করেন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ওরফে মাসুদ। গুলি করার সময় ফয়সাল করিমকে বহনকারী মোটরসাইকেলটির চালক ছিলেন আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর হোসেন।

এই তিন আসামির কাউকে গ্রেপ্তার করা যায়নি, তাঁরা পলাতক। তাঁরা পালিয়ে ভারতে চলে গেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আরও তিন আসামি পলাতক। তাঁরা হলেন ফয়সাল করিমের ভগ্নিপতি মুক্তি মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিন আক্তার ও ফিলিপ স্নাল। অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, শরিফ ওসমান হাদি গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটর দিকে হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাঁর মাথা ও ডান কানের নিচের অংশে গুলি লাগে। তিনি মারাত্মক জখম হন। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেছিলেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর হয়।

Tags: অভিযোগপত্রইনকিলাব মঞ্চের আহ্বায়কঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটনশরিফ ওসমান বিন হাদিশহীদহত্যা মামলা
Previous Post

অভিবাসন নীতিতে কড়াকড়ির পথে সুইডেন

Next Post

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই

Next Post

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই

গণভোটের লোগো ব্যবহারে সব সরকারি অফিসে যে নির্দেশনা মন্ত্রিপরিষদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT