চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসন নীতিতে কড়াকড়ির পথে সুইডেন

আশ্রয়প্রার্থীর সংখ্যা ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
4:57 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইডেনে আশ্রয়ের জন্য আবেদনকারীর সংখ্যা গত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

সোমবার ১২ জানুয়ারি, দেশটির সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে, যা ১৯৮৫ সালের পর সর্বনিম্ন।

তথ্য সূত্রে জানান, ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই ডানপন্থী সংখ্যালঘু জোট সরকার অভিবাসন নীতিতে ধারাবাহিকভাবে কড়াকড়ি আরোপ করছে। এ নীতিতে বাইরে থেকে সমর্থন দিচ্ছে অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটরা। সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়া কঠিন করা হয়েছে, পাশাপাশি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদের জন্য আর্থিক প্রণোদনাও চালু করা হয়েছে।

অভিবাসন মন্ত্রী জোহান ফরসেল জানিয়েছেন, সরকার আরও কঠোর নীতি গ্রহণের পরিকল্পনা করছে। এর মধ্যে প্রত্যাবাসন বাড়াতে নতুন আইন এবং নাগরিকত্ব নীতিতে অতিরিক্ত কড়াকড়ি অন্তর্ভুক্ত থাকবে। শুধু অভিবাসীর সংখ্যা কমানো নয়, কারা সুইডেনে আসছে সেটিও এখন সমান গুরুত্বপূর্ণ।

মাইগ্রেশন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনীয় শরণার্থীদের বাদ দিয়ে ২০২৫ সালে সুইডেনে মোট অভিবাসীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৬৮৪ জন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৮২ হাজার ৮৫৭। মোট অভিবাসনের মাত্র ৬ শতাংশ ছিল আশ্রয়প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা। তুলনামূলকভাবে ২০১৮ সালে এই হার ছিল ৩১ শতাংশ, তখন মোট অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৩ হাজার।

সাম্প্রতিক সময়ে কঠোর নীতির প্রভাবে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া এবং কর্তৃপক্ষের মাধ্যমে বহিষ্কৃত অভিবাসীর সংখ্যাও বেড়েছে। ফরসেল জানান, প্রত্যাবাসন ইস্যুটি সরকারের জন্য এখন উচ্চ অগ্রাধিকার এবং আগামী বছরেও এ বিষয়ে নতুন আইন ও নাগরিকত্ব নীতিতে আরও কড়াকড়ি আসবে।

উল্লেখ্য, নর্ডিক অঞ্চলের আরেক দেশ ডেনমার্কেও ২০২৫ সালে আশ্রয় আবেদন ঐতিহাসিকভাবে কমেছে। গত নভেম্বরে দেশটিতে মোট ১ হাজার ৮৩৫টি আশ্রয় আবেদন নিবন্ধিত হয়, যার মধ্যে মাত্র ৮৩৯টি অনুমোদন পেয়েছে। ড্যানিশ অভিবাসন মন্ত্রী রাসমাস স্টোকলুন্ড জানিয়েছেন, শরণার্থীদের আগমন সীমিত করাই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য।

Tags: অভিবাসন নীতিআবেদনকারী
Previous Post

২০২৫-অনাকাঙ্ক্ষিত, আলোচিত হত্যাকাণ্ড

Next Post

শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ‎

Next Post
ছবি: সংগৃহীত

শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ‎

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT