চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

মো: হারুন উর রশিদ by মো: হারুন উর রশিদ
7:46 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in মাল্টিমিডিয়া
A A

চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে তেহরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে আঘাত করবে।

আন্তর্জাতিক বিশ্লেষক ও গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেইন রিলেশনসের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯টি সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটি স্থায়ী ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত।

ইরানে তীব্র অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে গত শনিবার অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এদিকে তেহরানের এক চিকিৎসক টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই সরাসরি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

বিক্ষোভ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে সম্ভাব্য হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার জন্য ইরান সরকারকে সতর্কও করেন। শনিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, ইরানের বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল।

Tags: ইরানমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র
Previous Post

ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

Next Post

অভিষেকেই নবী পুত্র ঈসাখিলের ঝড়, নোয়াখালীর ১৮৪

Next Post

অভিষেকেই নবী পুত্র ঈসাখিলের ঝড়, নোয়াখালীর ১৮৪

বিপিএল ২০২৬ এর লোগো ও ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: ঢাকায় খেলা দেখা যাবে ২০০ টাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT