চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলজুড়ে উচ্চ নদীপ্রবাহে সতর্কতা জারি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:52 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একের পর এক বায়ুমণ্ডলীয় নদীর আঘাত হানার আশঙ্কায় ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলজুড়ে উচ্চ নদীপ্রবাহে সতর্কতা জারি করেছে বি.সি. রিভার ফরকাস্ট সেন্টার।

সতর্কতার আওতায় রয়েছে দক্ষিণ ও উত্তর উপকূল, ভ্যাঙ্কুভার আইল্যান্ডের উত্তর ও পশ্চিম অংশ এবং হাইডা গুআই। এর অর্থ হলো নদীর পানি দ্রুত বাড়তে পারে। বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই, তবে নিচু এলাকাগুলোতে সামান্য প্লাবন হতে পারে। এটি সংস্থাটির তিন স্তরের বন্যা সতর্কতার মধ্যে সবচেয়ে নিচের স্তর।

পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় বরফ গলে অতিরিক্ত পানি নদীতে যোগ হবে, যাকে বলা হচ্ছে রেইন-অন-স্নো প্রভাব।

উত্তর উপকূল, হাইডা গুআই, সেন্ট্রাল কোস্ট ও ভ্যাঙ্কুভার আইল্যান্ডে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা শনিবার থেকে রোববারের (১১ জানুয়ারি) মধ্যে। আর দক্ষিণ উপকূল ও লোয়ার মেইনল্যান্ডে ভারী বৃষ্টি হতে পারে রোববার দুপুর থেকে সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত।

উত্তরাঞ্চলে নদীর পানি সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে সপ্তাহান্তে। ভ্যাঙ্কুভার আইল্যান্ড ও দক্ষিণ উপকূলে সেই সময়টা হতে পারে রোববার থেকে সোমবার। পূর্বাভাস কেন্দ্র বলছে, “সপ্তাহান্ত এবং সোমবার পর্যন্ত বাড়তি সতর্কতা জরুরি। এই আবহাওয়ার ধারা বন্যার ঝুঁকি বাড়াতে পারে।”

এমার্জেন্সি ইনফো বি.সি. বাসিন্দাদের দ্রুতগতির নদী এবং অস্থিতিশীল নদীতীর থেকে দূরে থাকতে বলেছে।

অন্যদিকে এনভায়রনমেন্ট কানাডা উত্তর উপকূলের বিভিন্ন এলাকায়, যেমন প্রিন্স রুপার্ট, কিটিম্যাট ও টেরেসে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে।

এই সময়ে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর আগে হাইওয়ে ১৬ ও ৩৭–এর অভ্যন্তরীণ অংশ এবং টেরেসের আশপাশে পাঁচ থেকে ১০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বর্তমানে একটি বায়ুমণ্ডলীয় নদী উত্তর উপকূলে প্রভাব ফেলছে, যা ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ঘটাতে পারে। অভ্যন্তরীণ এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকায় শুরুতে বৃষ্টি ও তুষারের মিশ্রণ দেখা গেলেও পরে তা পুরোপুরি বৃষ্টিতে রূপ নেবে।

হাইডা গুআই, উত্তর ও সেন্ট্রাল কোস্ট এবং নর্থ ভ্যাঙ্কুভার আইল্যান্ডের খোলা উপকূলীয় এলাকায় শক্তিশালী বাতাস বইতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার, কোথাও কোথাও ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এনভায়রনমেন্ট কানাডা বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকির কথাও জানিয়েছে। বাসিন্দাদের আলগা জিনিসপত্র নিরাপদে বেঁধে রাখতে এবং ভাঙা বিদ্যুৎ লাইনের কাছাকাছি না যেতে বলা হয়েছে।

উত্তর উপকূলের অভ্যন্তরীণ এলাকায় বিশেষ করে স্টুয়ার্ট অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহান্তে সেই তুষার ধীরে ধীরে বৃষ্টিতে রূপ নিতে পারে।

Tags: কানাডাভারী তুষারপাত
Previous Post

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

Next Post

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন স্কালোনি

Next Post
Lionel

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন স্কালোনি

ছবি: সংগৃহীত

গণভোটে 'হ্যাঁ' বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT