চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোম-মঙ্গলবার আইসিসির প্রতিক্রিয়ার আশায় বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে বিশ্বকাপ খেলবে না জানিয়ে দ্বিতীয় দফায় আইসিসিকে মেইল করেছিল বিসিবি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনও সেটির প্রতিক্রিয়া জানায়নি। বিসিবির আশা, আগামী সোম বা মঙ্গলবার আইসিসি থেকে সিদ্ধান্ত আসতে পারে।

শুক্রবার সিলেটে স্কুল ক্রিকেটের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে এমন বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি জানিয়েছেন, শনি ও রোববার দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বোর্ড। শেষ চিঠিতে নিরাপত্তা সংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে।

‘আমরা আমাদের সরকারের সাথে আলোচনা করেছি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো গত বৃহস্পতিবার আমরা সেটা পাঠিয়েছি। এখনও কোন উত্তর পাইনি। আমরা ওটা যতগুলো লিংক দরকার যুক্ত করেছি বা যতগুলো তথ্য দেয়ার সব আমরা দিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদেরকে কী জানায়।’

আলোচনা রয়েছে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে নেয়ার প্রস্তাব আসতে পারে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কিনা, এমন প্রশ্ন ছিল আমিনুলের কাছে।

এখনও আনুষ্ঠানিক কোন প্রস্তাব আসেনি জানিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। ভেন্যু বলে তো কোন কথা নেই। আপনারা জানেন, আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারি আদেশ, সরকারের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনও সেখানেই আছি।’

বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব আইসিসি বাতিল করলে কী করা হবে সেবিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তার বিশ্বাস এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিআমিনুল ইসলাম বুলবুলবাংলাদেশবিসিবিমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

এল ক্ল্যাসিকো জিতে ট্রফি নিজেদের করতে চান ফ্লিক

Next Post

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

Next Post
ছবি: সংগৃহীত

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

ভাঙছে তাহসান রোজার সংসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT