চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতে-কলমে টিভি প্রোডাকশন শিখলেন শান্ত-মারিয়ামের শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in বিনোদন
A A

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে টিভি অনুষ্ঠান প্রযোজনা কৌশল বিষয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উত্তরা দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে ‘টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড কমিউনিকেশন’ শীর্ষক কোর্সের অংশ হিসেবে এই ব্যবহারিক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান গণমাধ্যম ও কনটেন্ট ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই।

কর্মশালায় পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন জনপ্রিয় টিভি অনুষ্ঠান নির্মাতা ও চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রযোজক) অনন্যা রুমা। তিনি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও পেশাগত প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

এছাড়া গ্রাফিক ডিজাইন, চলচ্চিত্র, কনটেন্ট মেকিং, গণমাধ্যম ও মাল্টিমিডিয়া বিষয়ে একাডেমিক শিক্ষা ও পেশাগত ক্ষেত্রের বাজারচাহিদা নিয়ে আলোকপাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ খোরশেদ আলম।

গণমাধ্যম গবেষক, অধ্যাপক ও গণযোগাযোগ পরামর্শক ড. ইসলাম শফিক কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য টিভি প্রযোজনার হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রযোজনাভিত্তিক এই কর্মশালায় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর—দুই পরিবেশে মোট দুটি টিভি প্রযোজনার শুটিং সম্পন্ন করে। প্রশিক্ষণে সেট নির্মাণ, লাইটিং, শব্দগ্রহণ, মাইক্রোফোন ব্যবহার, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং, টকব্যাক ব্যবস্থাপনা, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার ও লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশলসহ টেলিভিশন প্রোডাকশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই কর্মশালার মাধ্যমে অর্জিত বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সৃজনশীল, দক্ষ ও প্রতিযোগিতামূলক গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: অনন্যা রুমাচ্যানেল আইবিশ্ববিদ্যালয়
Previous Post

‘‘সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হতে পারে’’

Next Post

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

Next Post

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

প্রেক্ষাগৃহে আগুন ধরিয়ে প্রভাসের সিনেমা নিয়ে উল্লাস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT