চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং সহকারী সেক্রেটারি অব স্টেট পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকগুলোতে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে অ্যালিসন হুকার বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত রয়েছে এবং আশা করছি ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বৈঠকে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃষিপণ্য আমদানির বিপরীতে মার্কিন কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজীকরণের অনুরোধ জানান এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভিসা (বি১) ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি বিবেচনার জন্যও অনুরোধ করেন।

হুকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে জানান, ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে উল্লেখযোগ্যভাবে কমে গেলে ভিসা বন্ড সংক্রান্ত শর্ত পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি অনথিভুক্ত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে ড. খলিলুর রহমান বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র যে রোহিঙ্গাদের জন্য সর্ববৃহৎ দাতা, তা উল্লেখ করে তিনি এ সহায়তা অব্যাহত রাখার অনুরোধও জানান।

জবাবে হুকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বড় ধরনের দায়িত্ব পালন করছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বোঝা ভাগাভাগির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে অবস্থান করবে, ততদিন তাদের জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের বেসরকারি খাতের জন্য যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) অর্থায়নে প্রবেশাধিকার এবং বাংলাদেশে সেমিকন্ডাক্টর উন্নয়নের জন্য অর্থায়নের সুযোগ দেয়ার অনুরোধ জানান। আন্ডার-সেক্রেটারি হুকার এসব প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিবেচনার আশ্বাস দেন।

ড. খলিলুর রহমান গাজায় মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে নীতিগতভাবে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহের কথাও জানান। এ বিষয়ে হুকার বলেন, ‘এ গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।’

এছাড়া সহকারী সেক্রেটারি অব স্টেট পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশে আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

সফরকালে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল জে. রিগাস শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, স্টেট ডিপার্টমেন্ট ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং মার্কিন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ডেপুটি সেক্রেটারি অব স্টেট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘একটি উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে একযোগে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে আমি আগ্রহী।’

সফরের সব কর্মসূচিতে দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ছিলেন।

Tags: জাতীয় নিরাপত্তা উপদেষ্টরোহিঙ্গা শরণার্থীস্টেট ডিপার্টমেন্ট
Previous Post

একের পর এক দুর্ঘটনায় রাজধানীজুড়ে মারাত্মক গ্যাস সঙ্কট

Next Post

‘‘সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হতে পারে’’

Next Post
নাহিদ ইসলাম চ্যানেল আই অনলাইন এর জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘‘সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হতে পারে’’

হাতে-কলমে টিভি প্রোডাকশন শিখলেন শান্ত-মারিয়ামের শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT