চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে আগুন ধরিয়ে প্রভাসের সিনেমা নিয়ে উল্লাস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in বিনোদন
A A

শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে প্রভাসের নতুন হরর–কমেডি ছবি ‘দ্য রাজা সাব’। আর মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে এই ছবিটি!

স্যাকনিল্ক ডটকমের তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিনেই বিদেশি বাজার থেকে ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। এছাড়া ভারতের আয় ৫৪ কোটি রুপির সাথে ভারতের অন্যান্য ভাষা জুড়ে ৪৫ কোটি রুপি আয়ের পাশাপাশি এবং প্রিমিয়ারের সময় ৯.১৫ কোটি আয় করে মোট সংগ্রহ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে।

৮ জানুয়ারির প্রিভিউসহ প্রথম দিনের এই সাফল্য প্রমাণ করে, প্রভাসের স্টারডম এখনো অটুট। তবে এই অর্জন সত্ত্বেও ছবিটি প্রভাসের আগের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রথম দিনের রেকর্ড থেকে অনেকটাই পিছিয়ে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৯১ কোটি রুপি।

এদিকে ‘দ্য রাজা সাব’ ছবিটির বক্স অফিস আয় ঘিরে যখন সব দিকে আলোচনা চলছে, ঠিক তখনই ছবিটির মুক্তি ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কিছুদিন আগেই প্রভাসের কিছু ভক্ত থিয়েটারে কিছু কুমির নিয়ে ঢুকে পড়ে। তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু সিনেমায় কুমিরের সঙ্গে প্রভাসের লড়াইয়ের দৃশ্য আছে তাই তারা এই কাজ করেছিলেন। যদিও জ্যান্ত কুমির নয়, তারা এসেছিলেন কুমিরের ডামি নিয়ে।

সেই পর্ব মিটতে না মিটতেই ‘দ্য রাজা সাব’ ছবিটি চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে আগুন জ্বালিয়ে উল্লাসে মাতলেন প্রভাসের একদল ভক্ত। নজিরবিহীন এমন ঘটনার সাক্ষী ওড়িশার একটি প্রেক্ষাগৃহ। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মনে। প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে, প্রেক্ষাগৃহের ভিতরে আগুন জ্বালিয়ে ভক্তদের উল্লাস কতটা সমর্থনযোগ্য? সিনেমা হল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ দর্শকদের জীবনও তো বিপন্ন হতে পারত?

অঘটনের ঝলক ইতিমধ্যেই ভাইরাল। দেখা গেছে, পর্দা জুড়ে যখনই প্রভাস এসেছেন তখনই উল্লাস তীব্র থেকে তীব্রতর হয়েছে। পর্দার সামনে একদল সমর্থক জড়ো হয়ে উল্লাসে মেতেছেন। তারা কাগজের টুকরোয় আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নেচেছেন। গলা ফাটিয়ে প্রভাসের নামে ধ্বনি দিয়েছেন। সেই ঝলক দেখে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। নেট নাগরিকেরা প্রভাস-অনুরাগীদের এই আচরণের কট্টর সমালোচনা করেছেন।

তাদের মতে, “প্রকৃত অনুরাগীরা কখনও নায়কের প্রতি ভালবাসা দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করবেন না। এরা বুঝতে পারছেন না, আদতে এরা প্রভাসকেই কলঙ্কিত করছেন, যা একেবারেই কাম্য নয়। এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ হোক।”- ফ্রি প্রেস জার্নাল

Tags: দ্য রাজা সাবপ্রভাসবক্স অফিস
Previous Post

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

Next Post

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না: তারেক রহমান

Next Post

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না: তারেক রহমান

দেশের ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT