চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত: নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান।

আজ (১০ জানুয়ারি) শনিবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণে সন্তোষ প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি খুব ভালোভাবে পরিচিত। সেখানে আবার ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ফিরে কাজ করার সুযোগ পেয়ে তিনি বিশেষভাবে উচ্ছ্বসিত।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী ১২ জানুয়ারি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছাবেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত এই কূটনীতিক ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Tags: ব্রেন্ট ক্রিস্টেনসেনমার্কিন রাষ্ট্রদূত
Previous Post

বীজ-সার নিয়ে সংকটে চর-কিশোরগঞ্জের কৃষক

Next Post

ইরানে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ রেখে আন্দোলন দমনের চেষ্টা

Next Post

ইরানে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ রেখে আন্দোলন দমনের চেষ্টা

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT