চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিসবনে বাংলাদেশ দূতাবাসের শোকবইয়ে পর্তুগাল বিএনপির শ্রদ্ধা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
9:05 অপরাহ্ন 09, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

লিসবনে বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পর্তুগাল বিএনপি।

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, সামছুজ্জামান জামান ও আজমল আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। তারা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।

পর্তুগাল বিএনপির নেতারা শোকবার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও গভীর প্রভাব ফেলেছে। কঠিন সময়েও তিনি কখনো আপস করেননি, বরং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েই রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা শোকবইয়ে আগত নেতৃবৃন্দকে সহযোগিতা করেন।

Tags: বেগম খালেদা জিয়ার মৃত্যু
Previous Post

আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী পৌষমেলায় উপচেপড়া ভিড়

Next Post

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে রংপুরকে ১৪৯ রানের লক্ষ্য নোয়াখালীর

Next Post

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে রংপুরকে ১৪৯ রানের লক্ষ্য নোয়াখালীর

নোবেলজয়ী মাচাদোর সাক্ষাত পেতে মুখিয়ে আছেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT