চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের হাইকু মাস্টার ইসার হাইকু

হাসিবা আলী বর্ণা by হাসিবা আলী বর্ণা
12:52 অপরাহ্ন 09, জানুয়ারি 2026
in শিল্প সাহিত্য
A A

কোবায়াশি ইসা , জন্মেছিলেন ১৭৬৩ সালে, জাপানে।
জাপানের পরিচিত ও জনপ্রিয় হাইকু কবি। তিনি বেশি পরিচিত ছিলেন ইসা নামে, যার অর্থ এক কাপ চা। তাকে জাপানের চার হাইকু মাস্টারের একজন ধরা হয়। অন্য তিনজন হলেন বাশো, বুসান ও শিকি।

ইসা জন্মেছিলেন কাশিওয়াবারায়, এখন যা নাগানো প্রিফেকচার এর অংশ । তার শৈশবের নাম ছিল কোবায়াশি ইয়াতারো। বাবা ছিলেন কৃষক। মাত্র তিন বছর বয়সেই মাকে হারান। এরপর সৎ মায়ের অবহেলা ও নিপীড়নে তার দিন কাটে। যখন বয়স ১৪, ইসাকে ইদো বা এখনকার টোকিওতে পাঠানো হয় হাইকু নিয়ে পাঠ নিতে।

প্রথম দিকে কবিতার জন্য কিছু খ্যাতি অর্জন করলেও বয়স পঞ্চাশ হওয়া অবধি তাকে আর্থিক সংগ্রাম, ভ্রমণ ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়।

ইসা ২০ হাজারেরও বেশি হাইকু লিখেছেন। যা আজও পাঠকদের মন জয় করে চলেছে। তার কবিতায় স্থানীয় ভাষা ও পশুপাখি, কীটপতঙ্গ বারবার এসেছে। যেমন, ব্যাঙ, শামুক, ফড়িং, জোনাকি, মশা।
ইসা তার আঁকার জন্যও বিখ্যাত ছিলেন। হাইকুর সাথে সামঞ্জস্য রেখে সংক্ষিপ্ত কিন্তু চূড়ান্ততার জন্য তার স্কেচগুলো বিখ্যাত। ১৮২৮ সালে তিনি মারা যান।

*
বুদ্ধের শরীর
গ্রহণ করে নেয়
শীতের বৃষ্টি
*
বুদ্ধের নিয়ম,
উজ্জ্বলতা ছড়ায়
এক পাতার শিশিরে।
*
না দেখেই সূর্যের আলো
শীতের ক্যামেলিয়া
ফুটে ওঠে
*
কাঠঠোকরাটাও কী
থেমে যায় আর শোনে
বিকেলের মঠের বাদ্য?
*
এমন কী বাজে ভাবে বোনা
ধানের চারা
ধীরে ধীরে…হয় সবুজ!
*
শুধু আমার মতো
আমি এখানে
এই তুষারপাতে।
*
প্রতিফলিত
গঙ্গা-ফড়িংয়ের চোখে
পর্বতগুলি।

*
কখনো ভুলো না
আমরা নরকে হেঁটে যাই
ফুলের দিকে চোখ রেখে।

*
গঙ্গা-ফরিংয়ের লেজও
দিনে দিনে
বুড়ো হয়।
*
কেঁদো না, পোকারা…
প্রেমিকেরা, তারারাও,
আলাদা হবেই।
*
যেখানে মানুষ আছে
তুমি খুঁজে পাবে মাছি,
আর বুদ্ধদের।

*
প্রথম জোনাকি
কেন মুখ ফেরাচ্ছ
আমি ইসা।

Tags: কবিতাজাপানটোকিও
Previous Post

‘আগে গুলি করবো, পরে প্রশ্ন করবো’ মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের সতর্কতা

Next Post

৩ বছরের পুরনো গাড়ি দেশে নিয়ে যেতে পারবেন পাকিস্তানের প্রবাসীরা

Next Post
Woman holding Pakistan flag from the open car window driving along the serpentine road in the mountains. Concept

৩ বছরের পুরনো গাড়ি দেশে নিয়ে যেতে পারবেন পাকিস্তানের প্রবাসীরা

রয়‍্যাল লুকে ব্যাচেলররা, স্পর্শিয়ার আগমনে তুঙ্গে উত্তেজনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT