চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুনের ‘জীবনের বড় ভুল’ নাসিরকে বল দেয়া, খুশি হয়েছিলেন মঈন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচজুড়ে ভালোই করছিলেন নাসির হোসেন। তিন ওভারে ৭ রান খরচায় নেন এক উইকেট। ১৯তম ওভারে এসে ২৮ রান দেন। তিন চার ও দুই ছয়ে এ রান তোলেন সিলেট টাইটানসের মঈন আলী। শেষপর্যন্ত ম্যাচ হারে নাসির-মোহাম্মদ মিঠুনদের ঢাকা ক্যাপিটালস। পরে ঢাকা অধিনায়ক মিঠুন আফসোস করেছেন, নাসিরকে সেই ওভার করতে দেয়াই হয়েছে সবচেয়ে বড় ভুল। বিপরীতে ডেথ ওভারে স্পিনার পেয়ে ততটাই খুশি হয়েছিলেন ইংলিশ তারকা মঈন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাটে নামে স্বগতিক দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস।

মিঠুন কোন রাখঢাক না রেখে বলেছেন, ‘এটা (নাসিরকে ১৯তম ওভারে আনা) আমার জীবনের অন্যতম বড় ভুল। আগে নাসির ৩ ওভারে ৭ রান দিয়েছে। মঈন ভাই উইকেটে আসে, ভেবেছিলাম বল গ্রিপ করবে বা নাসির মঈন ভাইকে আটকাতে পারবে। সফল হলে ভালো হতো। একইসাথে ওই সময় নাসিরকে বলে আনাটা ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে। যেহেতু আমার হাতে অপশন ছিল, অন্য অপশন কাজে লাগাতে পারতাম।’

নাসির প্রথম তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে এক উইকেট নিয়ে মিঠুনের ভরসা হয়ে উঠেছিলেন। তাই তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ওভার বাকি থাকলেও তার হাতে বল তুলে দেন। ১৮ ওভার শেষে সিলেট টাইটানসের স্কোর ১৩৫ রান। তাদের দেড়শ রান হওয়া নিয়ে শঙ্কা। কিন্তু মঈন ১৯তম ওভারে তিন ছয় ও দুই চারে নেন ২৮ রান। শেষ ওভারে আরও দুটি ছক্কা মারে সিলেট, রান হয় ১৮০।

তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ওভার বাকি থাকলেও ১৯তম ওভারে নাসিরকে বল হাতে দেয়ায় অবাক হয়েছিলেন মঈন? বলেছেন, ‘না। আসলে আমার মনে হচ্ছিল (সে আসতে পারে), কারণ তার ওভার বাকি ছিল। ভেবেছিলাম অফস্পিনার আসতে পারে। অনেক খুশি হয়েছি অফস্পিনার তখন আসায় বা যেকোনো স্পিনার আসলেই বেশ খুশি হতাম। তার বল থেকে রান নেয়া বাদে আর কোন উপায় ছিল না আমার। আজকে হয়তো আমার দিন ছিল।’

বিপিএলে সিলেটের ঘরের দর্শকদের সামনে খেলে দলকে জেতানো বেশ স্পেশাল বলছেন মঈন, ‘হ্যাঁ অনেকটাই। যখন ঘরের মাঠের দর্শকদের সামনে খেলবেন অবশ্যই ব্যাপারটা দারুণ। আগে কুমিল্লার (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বর্তমানে বিলুপ্ত) হয়ে খেলেছি, কখনও কুমিল্লাতে খেলিনি। এখানে সিলেটের দর্শকদের সামনে সিলেটের হয়ে খেলাটা দারুণ ছিল। এখানে গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের জেতা দরকার ছিল। দলের জন্য চেষ্টা করেছি জয় এনে দিতে।’

Tags: নাসিরবিপিএলমঈন আলীমিঠুনলিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
Previous Post

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Next Post

আন্তর্জাতিক আইন মানতে বাধ্য নন ট্রাম্প, জাতিসংঘের উদ্বেগ

Next Post

আন্তর্জাতিক আইন মানতে বাধ্য নন ট্রাম্প, জাতিসংঘের উদ্বেগ

Amir Khan at an event, smiling with a mustache and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরিবারের সঙ্গে কি লড়াই করা যায়?’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT