চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রয়‍্যাল লুকে ব্যাচেলররা, স্পর্শিয়ার আগমনে তুঙ্গে উত্তেজনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 09, জানুয়ারি 2026
in বিনোদন
A A

প্রতি মাসের মতো এবারও দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এলো কাজল আরেফিন অমি পরিচালিত মেগা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার ৮ (পর্ব ৫৭-৬৪)।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি করেছে ব্যাচেলরদের ‘রয়্যাল লুক’ এবং নতুন চ্যাপ্টারের টানটান উত্তেজনা।

এবারের পর্বগুলোতে গল্পের মোড় ঘুরিয়ে দিতে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়াকে। পাশা ভাই, কাবিলা, শুভ ও হাবু ভাইদের জীবনে স্পর্শিয়ার আগমন কি সৌভাগ্য নাকি নতুন কোনো বিপদ—তা জানা যাবে এই ৮টি পর্বে।

পাশাপাশি এই চ্যাপ্টারে আরও থাকছেন অন্তরা, যাকে নিয়ে দর্শক মহলে চলছে নানা আলোচনা!

বঙ্গ কর্তৃপক্ষের মতে, “ব্যাচেলর পয়েন্ট দর্শকদের ভালোবাসার আরেক নাম। দর্শকদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই বছরের শুরুতে আমরা নিয়ে এসেছি চ্যাপ্টার ৮। রিলিজের পর দর্শকদের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে আমরা অভিভূত।”

শহর থেকে গ্রামগঞ্জের দর্শকদের প্রিয় সিরিয়াল ছিল কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিয়ালটির চারটি সিজনই তুমুলভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে পঞ্চম সিজন উপভোগ করছেন দর্শকরা।

সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারছেন দর্শক।

এ ছাড়াও ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করছে চ্যানেল আই।

টিভি ও অ্যাপ ছাড়াও পরবর্তীতে সিরিয়াটি বুম ফিল্মসের ইউটিউবে দেখা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

Tags: আব্দুল্লাহ রানাকাজল আরেফিন অমিচাষী আলমজিয়াউল হক পলাশবঙ্গব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৫মনিরা মিঠুমারজুক রাসেললামিয়া লামলিড বিনোদনশিমুল শর্মা
Previous Post

৩ বছরের পুরনো গাড়ি দেশে নিয়ে যেতে পারবেন পাকিস্তানের প্রবাসীরা

Next Post

বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকটে গ্রাহকদের নাভিশ্বাস

Next Post
ছবি: প্রতিনিধি

বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকটে গ্রাহকদের নাভিশ্বাস

এ নির্বাচন আগামি ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT