চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী নাজমুন নাহারের চোখে ভেনেজুয়েলা যেমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in বিনোদন
A A

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সাম্প্রতিক সংঘাত ঘিরে যখন বিশ্ব রাজনীতি উত্তাল, তখন দক্ষিণ আমেরিকার এই দেশটির দিকে নিবিড় নজর সবার। মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।

ঠিক এমন অস্থির সময়ের কিছুদিন আগেই ভেনেজুয়েলায় ঘুরে এসেছেন বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার।

ভেনেজুয়েলায় বাংলাদেশের নাজমুন নাহার

নাজমুন নাহারের চোখে ভেনেজুয়েলা

শুরুতেই নিজের ভ্রমণ অভিজ্ঞতা প্রসঙ্গে নাজমুন জানান, ভেনেজুয়েলা সফর ছিল তার জীবনের অন্যতম কষ্টকর ও অ্যাডভেঞ্চারাস যাত্রা। সিমন বলিভার আন্তর্জাতিক সীমান্তে চার ঘণ্টার ইমিগ্রেশন ইন্টারভিউ, শহর থেকে শহরে যাত্রাপথে বারবার পুলিশি জেরা—সব মিলিয়ে প্রতিটি ধাপ ছিল চ্যালেঞ্জে ভরা।

তবুও ১৭টি শহর ঘুরে তিনি দেখেছেন তিনি। আন্দিস পর্বতমালার গা বেয়ে নেমে আসা মেঘ, সবুজ উপত্যকা, নীল সমুদ্র, মরুভূমির ভ্যালি আর সাধারণ মানুষের অসাধারণ আন্তরিকতা। নাজমুনের ভাষায়, “সব কষ্ট পেরিয়ে বুঝেছি- ভেনেজুয়েলা পৃথিবীর সেরা সৌন্দর্যের এক অনন্য কোলাজ।”

ভেনেজুয়েলায় দলের সাথে নাজমুন নাহার

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নাজমুন নিজের অভিজ্ঞতার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষের অনুভূতিকে। তার ভাষায়, “মাদুরোর শাসনে মানুষ বিরক্ত ছিলো- এটা সত্য। কিন্তু অন্য দেশের কেউ এসে তাদের দেশে সামরিক আগ্রাসন চালাবে- এগুলো তাদের অনেকেই মেনে নিতে পারছেন না।”

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনার পর নাজমুন নিয়মিত যোগাযোগ রাখছেন সেখানকার অনেক স্থানীয় মানুষের সঙ্গে, যাদের সাথে ভেনেজুয়েলায় এক মাসের সফরে তৈরী হয়েছিলো আন্তরিকতার সম্পর্ক! তাদের বক্তব্য থেকে তিনি যে চিত্রটি বুঝেছেন, তা হলো- মাদুরোর শাসনের অবসান ভেনেজুয়েলার বহু নাগরিকই চেয়েছিলেন। তবে সেই পরিবর্তন তারা চেয়েছেন নিজেদের মধ্য থেকেই, কোনো বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপে নয়।

ভেনেজুয়েলার স্থানীয় একজনের সঙ্গে বাংলাদেশের নাজমুন নাহার

নাজমুন বলেন, “মানুষ বলেছে- ‘আমাদের সরকার আমাদের পছন্দ না হলেও, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের।’ আমি যখন দেশটিতে একমাস ছিলাম, ১৭টি শহরে ভ্রমণ করেছি। সেখানকার মানুষদের সাথে কথা বলে বুঝেছি- আসলে ভেনেজুয়েলার মানুষ পরিবর্তন চায়, কিন্তু যুদ্ধ নয়। তারা চায় স্বাধীন সিদ্ধান্ত, আগ্রাসন নয়।”

ইতিহাস গড়া এক বাংলাদেশি অভিযাত্রী

প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৪টি দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়েছেন নাজমুন নাহার। লাল-সবুজের পতাকা হাতে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে প্রতিটি দেশ ভ্রমণের দ্বারপ্রান্তে তিনি এখন দাঁড়িয়ে। ১৮৪তম দেশ হিসেবে বাহামা সফরের মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এ অর্জনের জন্য বাহামার ফার্স্ট লেডি প্যাট্রিসিয়া মিনিস তাকে অভিনন্দন জানান।

২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি ভ্রমণ করেন সামোয়া, তিমুর লেস্তে, এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভেনেজুয়েলা ও বাহামা।

ভেনেজুয়েলার মরুতে দেশের পতাকা হাতে নাজমুন

বিশ্বমাধ্যমে বাংলাদেশের মুখ

নাজমুন নাহারের এই গৌরবময় বিশ্বভ্রমণ উঠে এসেছে ভেনেজুয়েলার ‘লা নাসিওন’, ক্যারিবীয় ‘ডব্লিউ আইসি নিউজ’, তিমুর লেস্তের ‘সুয়ারা তিমোর লোরোসায়’, পর্তুগিজ সংবাদ সংস্থা লুসাসহ বিশ্বের বহু গণমাধ্যমে।

বিশ্বভ্রমণের পাশাপাশি তিনি তুলে ধরছেন মানবতার বার্তা ‘নো ওয়ার, অনলি পিস’, ‘সেইভ দ্য প্ল্যানেট’, ‘স্টপ চাইল্ড ম্যারেজ’।

সংগ্রাম পেরিয়ে…

২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামের মাধ্যমে যাত্রা শুরু করা নাজমুন একজন সলো ট্রাভেলার। সড়কপথে পাড়ি দিয়েছেন বিশ্বের অধিকাংশ দেশ। মৃত্যুর মুখোমুখি হয়েছেন অসংখ্যবার, তবু থামেননি।

ভেনেজুয়েলার একটি শহরে বাংলাদেশের পতাকা হাতে নাজমুন

লক্ষ্মীপুরে জন্ম নেওয়া এই নারী সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পেয়েছেন যুক্তরাষ্ট্রের পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ডসহ ৫৬টির বেশি আন্তর্জাতিক সম্মাননা।

লাল-সবুজের পতাকা বহন করে বিশ্বের পথে পথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে করতে নাজমুন নাহার আজ শুধু একজন পরিব্রাজক নন- তিনি হয়ে উঠেছেন শান্তি, সাহস ও স্বপ্নের এক জীবন্ত প্রতীক।

Tags: অভিযাত্রীঅভিযানট্রাম্পনাজমুন নাহারনিকোলাস মাদুরোভেনেজুয়েলাভ্রমণমাদুরোলিড বিনোদন
Previous Post

ইরানের বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তেহরানের প্রতিবাদ

Next Post

নোয়াখালীকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিল শান্তর রাজশাহী

Next Post

নোয়াখালীকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিল শান্তর রাজশাহী

বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT