চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে চলমান গ্যাস সঙ্কটের সমাধান কবে, যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
প্রতীকি ছবি- এআই স্ক্যাচ

প্রতীকি ছবি- এআই স্ক্যাচ

রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান তীব্র গ্যাস সঙ্কটের পেছনে সঞ্চালন লাইনের লিকেজকে দায়ী করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে লিকেজ ধরা পড়ায় নিরাপত্তাজনিত কারণে কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছে।

তিতাস গ্যাসের অপারেশন ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানিয়েছেন, আমিনবাজার থেকে আসা গ্যাস সঞ্চালন লাইনে লিকেজ শনাক্ত হওয়ার পর মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সীমিত করা হয়। এর প্রভাব পড়ে কাফরুল, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায়।

তিনি বলেন, গত তিন দিন ধরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে মেরামতের কাজ করছে। বুধবার একটি লিক ক্ল্যাম্প বসানো সম্ভব হলেও পুরোপুরি মেরামত এখনো শেষ হয়নি। বিশেষ আকারের নতুন লিক ক্ল্যাম্প তৈরি করে পুনরায় কাজ শুরু করতে হবে।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত লিকেজের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে গ্যাসের চাপ বাড়ানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজধানীর অন্যান্য এলাকার গ্যাস সংকট প্রসঙ্গে কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, তিতাসের বৈধ গ্রাহকদের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে অবৈধ সংযোগের কারণে অনেক এলাকায় বৈধ গ্রাহকরাও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না।

তিনি বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আবার নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনেকটা চোর-পুলিশ খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। এতে বৈধ গ্রাহকরাই বেশি ভোগান্তিতে পড়ছেন। তিতাস একা এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না।

গ্যাস সংকট নিরসনে শুধু তিতাসের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে গ্রাহকসহ সাধারণ মানুষের সচেতনতা জরুরি। অবৈধ সংযোগ বন্ধ না হলে দীর্ঘমেয়াদে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হবে।

এদিকে পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় এলপি গ্যাস বা সিলিন্ডারের ওপর নির্ভরতা বাড়ছে। তবে নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা, যা সংকট আরও বাড়িয়ে তুলছে।

Tags: অবৈধ গ্যাস সংযোগএলপিজি সংকটগ্যাস সংকটগ্যাস সরবরাহজ্বালানি খাততিতাস গ্যাসবুড়িগঙ্গা নদী
Previous Post

৩০ জনের বেশি তারকা পুরস্কৃত হবেন শুক্রবার

Next Post

যে প্রশাসন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

Next Post
ছবি: সংগৃহীত

যে প্রশাসন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

খালেদা জিয়ার মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী ও কূটনীতিকদের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT