চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সর্বকালের সেরা সিনেমার তালিকায় শীর্ষে ‘ধুরন্ধর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in বিনোদন
A A

মুক্তির মাত্র এক মাসে বক্স অফিসে সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে আদিত্য ধর পরিচালিত চলচ্চিত্র ‘ধুরন্ধর’। নতুন মুক্তি পাওয়া ‘ইক্কিস’ কিংবা ‘তু মেরি ম্যায় তেরা’-র মতো সিনেমাগুলো যখন লড়াই করছে, তখনও দাপটের সঙ্গে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে এই অ্যাকশন থ্রিলার!

প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে, ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৮১.০৫ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতের স্থানীয় বাজারে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় বর্তমানে ছবিটি রয়েছে চতুর্থ স্থানে।

এর আগে রয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’, ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘কে.জি.এফ: চ্যাপ্টার ২’ যেগুলো বিভিন্ন ভাষার মূল ও ডাব সংস্করণ মিলিয়ে আয় করেছে। তবে কেবল হিন্দি ভাষার সিনেমা হিসেবে শীর্ষে অবস্থান করছে ‘ধুরন্ধর’।

আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটির সাফল্য চোখে পড়ার মতো। উত্তর আমেরিকায় এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা হিন্দি চলচ্চিত্র। কানাডা ও অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এবং যুক্তরাজ্যে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’।

ইতোমধ্যে শুরু হয়েছে ‘ধুরন্ধর ২’–এর প্রস্তুতি। আগামী ১৯ মার্চ একযোগে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালায়ালাম এই পাঁচ ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। দক্ষিণ ভারতের বাজারে ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই বহুভাষিক মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতীয় সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাধারণত বড় বাজেটের ভারতীয় সিনেমাগুলো একাধিক ভাষায় (তামিল, তেলুগু, হিন্দি) মুক্তি দিলেও ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছে কেবল হিন্দি ভাষায়। আর তাতেই বাজিমাত একক ভাষায় মুক্তি পেয়ে আয়ের দিক থেকে এটি এখন ভারতের সর্বকালের সেরা সিনেমা।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী চিত্রনাট্য আর নির্মাণশৈলীর কারণে দর্শক টানতে অন্য কোনো ভাষার সহায়তার প্রয়োজন পড়েনি সিনেমাটির। নতুন বছরের শুরুতেই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।

Tags: 'ধুরন্ধর ২''ধুরন্ধর'আদিত্য ধরবলিউডরণবীর সিংসিনেমাহিন্দি ভাষাহিন্দি সিনেমা
Previous Post

হৃদয়-লিটনদের প্রতিভায় মুগ্ধ আর্থার

Next Post

ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ

Next Post
ছবি: সংগৃহীত

ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ

ত্রিশ বছরে আমার অভিনয় দেখে কেউ বিরক্ত হয়নি: জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT