চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক’

বিজিবির নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
4:45 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে নতুন করে যেন কোনো অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার ৬ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৬ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনকে নিয়ে বিজিবির যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে। আর যেহেতু অবৈধ অস্ত্র একটি বড় কনসার্ন। নির্বাচনকে সামনে রেখে যেন নতুন করে আর কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধারে বিজিবি কাজ করছে। এরই মধ্যে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি। যারা অস্ত্রের সাপ্লাইচেইন এর সাথে জড়িত, তাদেরকে যদি ধরতে পারি এবং আইনের আওতায় আনতে পারি তাহলেই এই অস্ত্রের প্রবেশ কমে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও সদস্যরা।

Tags: বিজিবি
Previous Post

সাম্প্রদায়িক অস্থিরতায় নেপালের সাথে ভারতের সীমান্ত বন্ধ

Next Post

দর্শক সিনেমায় আমাকে নতুনভাবে চিনবে: তোরসা

Next Post

দর্শক সিনেমায় আমাকে নতুনভাবে চিনবে: তোরসা

স্মার্ট যুবক হাস্যোজ্জ্বল মুখের ছবি, কালো ও সাদা ফটো. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT