চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসের উৎস বেগম রোকেয়া থেকে শেখ হাসিনা

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
7:49 অপরাহ্ন 07, মার্চ 2017
in নারী
A A

সাহসে ভর করে নিজের এবং চারপাশে পরিবর্তন আনা দেশের সফল নারীরা বলেছেন, বাংলাদেশের নারীদের সাহস আর পরিবর্তনে সবসময়ই প্রেরণার উৎস ছিলেন বেগম রোকেয়া। এখনো তিনি নারীর প্রেরণার উৎস। সেই প্রেরণার উৎসের আরেক নাম শেখ হাসিনা।

তাদের মতে, বেগম রোকেয়া নারীদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, শেকল ভাঙার গান হয়েছেন। বেগম রোকেয়ার লেখনী থেকে জীবনী– সবই তখন থেকে এখন নারীর জন্য অনুপ্রেরণা। তার পর নানা ক্ষেত্রে পরিবর্তন আনা অনেক নারীর জীবন সাধারণ নারীদের অনুপ্রেরণার উৎস হয়েছে। সে ধারাবাহিকতায় প্রেরণার আরেক উৎস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, পরিবর্তনের ধারাবাহিকতায় বিশ্ববাসীর কাছে নতুন পরিচিত পাচ্ছে বাংলাদেশ।

এভাবেই কিছু নারী হয়ে উঠেছেন অন্য নারীদের সাহসের উৎস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের প্রথম নারী উপাচার্য ড. ফারজানা ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বেগম রোকেয়া যখন তার কাজ শুরু করলেন তখন সেটা ছিলো বিশাল সাহসের কাজ। তিনি পরিবারের পুরুষদের সহযোগিতা পেলেন। এরপর আমরা গুরুত্বপূর্ণ আরো নারীকে পেলাম– যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার বা ইলা মিত্র। সুফিয়া কামাল, বেগম ফজিলাতুন্নেছা বা বর্তমানেও কাজ করে চলেছেন সুলতানা কামাল।

‘সমাজ উন্নয়ন, রাষ্ট্র পরিচালনা ও বিভিন্ন পেশায় নারীরা এগিয়ে এসেছেন। তারা সবাই বর্তমান নারীদের জন্য সাহসের উৎস।’

তিনি বলেন: ওই সময়ে নারীরা নানান প্রতিকূলতা পেরিয়ে এসেছেন। আর তারা এগিয়ে এসেছিলেন বলেই আমরা কাজগুলো করছি। বর্তমান যুগের নারীদের জীবনে এখন নানান মাত্রার পরিবর্তন এসেছে। পথপ্রদর্শক সেই সব নারীদের আলোই ছড়িয়ে পড়েছে অনেক দূর।

‘আর সে কারণেই এতদিন যেসব জায়গায় কেবল পুরুষরা রাজত্ব করতো সেসব জায়গায় বেড়েছে নারীর পদচারণা।’

ড. ফারজানা ইসলাম

ফারজানা ইসলাম মনে করেন, একেক জায়গায় নারীদের জন্য বড় চ্যালেঞ্জের ধরণটা একেক রকম। এদেশে এখনো পুরষদের দ্বারা নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এসিড মেরে নারীদের আক্রান্ত করা হচ্ছে। সেসব পেরিয়ে এগোনোই নারী উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সেজন্য আইনী ব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রীয় সহযোগিতাও দরকার আছে। শুধু পরিবারেই নয় রাস্তাঘাটেও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেসব ক্ষেত্রে পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানো খুব জরুরি। পরিবারে শুধু নারীদেরই নয়, পুরুষদেরও এমন করে গড়ে তুলতে হবে যেন সে নারীদের তার উর্ধতন কর্মকর্তার পদেও মেনে নিতে পারে।

‘এসব পরিস্থিতিতে সবার আগে দরকার মনস্তাত্ত্বিক পরিবর্তন। জ্ঞানের আলো আরো বেশি ছড়িয়ে দিতে হবে। আইনের শাসন ও শিক্ষার সুযোগ কাজে লাগালেই কেবল এসব পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। মেয়েকে বদলাতে হবে, পরিবারে পরিবর্তন আনতে হবে। তাহলে একসময় না একসময় পুরুষের মধ্যেও পরিবর্তন আসবে।’

মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম চ্যানেল আই অনলাইনকে বলেন, বেগম রোকেয়া থেকে শেখ হাসিনা– এই লম্বা সময়ে বেশ কিছু নারী বাংলার নারীদেরকে উজ্জীবিত করেছেন। সেখানে যেমন ভারোত্তলনকারী মাবিয়া সীমান্ত রয়েছেন, রয়েছেন সেই ঘোড়ায় চড়া কিশোরী তাসমিমাও। বাংলার ঘরে ঘরে থাকা নারী কৃষকদের অবদানও কি খুব কম? নয় তো। তারাও তো এদেশের নারীদের এগিয়ে নিয়েছেন অনেকখানি। বা ঢাকার বিভিন্ন গার্মেন্টসে যেসব নারীরা কাজ করছে তারাও তো নারীর সাহসের উৎস। এখন তো হাজার হাজার নারী বিভিন্ন পেশায় আসছেন। জাতীয় সংসদ থেকে বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছেন।

আয়েশা খানম

অগ্রপথিক নারীদের কথা টেনে তিনি বলেন, বেগম রোকেয়া অথবা ইলা মিত্র, প্রীতিলতা ওয়াদ্দেদার সেই সময়গুলোতে বেরিয়ে এসেছেন যখন কিনা তাদের নানান প্রতিকূলতার মধ্যে থাকতে হতো। কিন্তু এখনতো সেই সব জায়গাতে অনেকটাই পরিবর্তন এসেছে। সাধারণ নারীরাই কিন্তু তখন বের হয়ে এসে এসব নারী আন্দোলন করেছে এবং সেটাই চলছে অনেক বছরের ইতিহাসে।

‘তবে এত বছরে নারীদের সাহসের ইতিহাসে এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নারীর অধিকার, নিরাপত্তা। নারী যেমন একদিকে রাষ্ট্রের নাগরিক তেমন সে মা। সে যেমন রাষ্ট্রের জন্য কিছু করতে চাইছে তেমনই তাকে মায়ের দায়িত্বও পালন করতে হচ্ছে। এই জায়গাটাতে আরো বেশি কাজ করা দরকার,’ বলে মনে করেন তিনি।

তবে, তিনি বলেন: সেটা করতে গিয়ে নারীদের যেমন সামনে এগিয়ে আসতে হবে তেমনই পুরুষের মধ্যেও সহযোগিতার মানসিকতা থাকতে হবে। এর আগে যেসব নারী বের হয়ে এসেছেন তারাও কিন্তু পুরুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। নারীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হলে পরিবারের ও রাষ্ট্রের সহযোগিতা দরকার হবে।

‘মায়ের প্রতি আরো বেশি সহযোগিতামূলক আচরণ করতে হবে।’

খুশি কবির

একইরকম মন্তব্য আরেক নারী নেত্রী খুশি কবিরের।

‘নিজেরা করি’ সংগঠনের সমন্বয়ক খুশি কবির বলেন, কিছু কিছু নারী সবসময়ই অনুপ্রেরণার উৎস। বেগম রোকেয়া যেমন তার লেখনীর মাধ্যমে বর্তমানের নারীদের অনুপ্রেরণার উৎস তেমনই তার জীবনী দিয়েও। একইভাবে এরপরে এসেছেন আরো অনেক অনেক নারী। কবি সুফিয়া কামাল, নীলিমা ইব্রাহীম, আইভী রহমান দিয়েও চলেছে এই অনুপ্রেরণার ধারা। সবার কাছে ‘খালাম্মা’ নামে পরিচিত সেই নারী রিক্সাচালক থেকে শুরু করে তারামন বিবির মতো মুক্তিযোদ্ধাও সবার অনুপ্রেরণার উৎস।

‘আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন নারীও হতে পারেন সফল রাষ্ট্রচালক।’

তবে নারীদের জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি মনে করেন, আইনের প্রয়োগের অভাব। দেশে নানান বিষয়ে যথাযথ আইন রয়েছে, কিন্তু সেটার প্রয়োগ নেই। আর সঙ্গে মানসিকতায়ও বদল আনতে হবে বলে তিনি মনে করেন।

‘আমাদের অনেকেই নারীদের পিছিয়ে রাখতে চায়। পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার ক্ষেত্রে বেশ পরিবর্তন আসতে হবে।’

পুরুষদেরই সেক্ষেত্রে মূল পরিবর্তনটা আনতে হবে বলে মনে করেছেন এই নারী নেত্রী। তার মতে: নারীকে নারী ভাবার আগে তাকে মানুষ ভাবতে হবে। পুরুষের মনস্তাত্বিক অবস্থায় পরিবর্তন আনতে হবে। পুরুষ হয়ে যে নারীকে নির্যাতন করা যাবে না সেটা বুঝতে ও শিখতে হবে।

‘মানুষ হিসেবে নারীকে গ্রহণ করতে পারলেই পরিবর্তনটা আরো দ্রুত ও ইতিবাচকভাবে আসবে।’

Tags: নারী দিবস
Previous Post

জাগো নারী জাগো বহ্নিশিখা

Next Post

ফিল্ডার মুশফিক ও একটি আক্ষেপের গল্প

Next Post

ফিল্ডার মুশফিক ও একটি আক্ষেপের গল্প

দেশব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ বাজানোয় নাখোশ বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT