চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ নয় ম্যানেজার হতে চান আমোরিম, ম্যানেজমেন্টে খেপেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 05, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A
রুবেন আমোরিম

রুবেন আমোরিম

বেশ কয়বার রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতরেই। দলের খারাপ সময়গুলোতে আলোচনায় আসে, বরখাস্ত হতে পারেন পর্তুগীজ কোচ। তার দাবি অবশ্য দলের কোন সিদ্ধান্তে উচ্চপদস্থদের হস্তক্ষেপ থাকে। বলেছেন, দলের কোচ না ম্যানেজার হতে এসেছেন।

আমোরিম বারবার বলেছেন, ১৮ মাসের মধ্যে তার চুক্তির মেয়াদ শেষ হলে, নিজে থেকে পদত্যাগ করার প্রস্তুতি নেবেন। এটাও ইঙ্গিত দিয়েছেন, তিনি ইউনাইটেডের সিনিয়র ব্যক্তিত্বদের থেকে কোচের দায়িত্বে অবাঞ্ছিত হস্তক্ষেপের সম্মুখীন হয়েছেন।

রোববার লিডস ইউনাইটেদের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর কথা বলেন আমোরিম। বলেছেন, ‘লক্ষ্য করেছি, আপনারা (সাংবাদিক) সবকিছু নিয়ে একদম বাছাই করা তথ্য পান। তাই আপনাদের বলি, এখানে এসেছি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হতে, শুধুমাত্র কোচ হতে নয়।’

ফুটবলে যে দলের কোচ, তাকেই দলের ম্যানেজার বলা হয়। দলের যাবতীয় কাজের দায়িত্ব তার হাতে থাকে। এরপর আমোরিম বলেন, তাকে শুধু দলের ট্রেনিং ব্যতিত অন্য কোনকিছুতে অগ্রাধিকার দেয়া হয় না। বরং সেগুলোর সিদ্ধান্ত ক্লাবের অন্য কর্মকর্তারা নেন।

‘আমি জানি, আমার নাম থমাস টুখেল নয়, আন্তোনিও কন্তে নয়, হোসে মরিনহোও নয়, কিন্তু আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার। আর এটা এমনই থাকবে ১৮ মাস। আমার কাজ করব, আর বাকি প্রতিটি বিভাগ, স্কাউটিং বিভাগ, স্পোর্টিং ডিরেক্টর, তাদের কাজ করবে। আমি ১৮ মাস আমার কাজ করব, তারপর দেখা যাবে।’

‘এটুকুই বলার ছিল আমার। এটা দিয়েই শেষ করতে চাই। এখন পদত্যাগ করছি না। অন্যকেউ এসে আমাকে বদলানো পর্যন্ত আমার কাজ করে যাব। এটা ১৮ মাসের মধ্যেই শেষ হবে, তারপর সবাই এগিয়ে যাবে। এটাই ছিল চুক্তি। এটাই আমার কাজ। কোচ হওয়া নয়, ম্যানেজার হওয়া।’

‘বাইরের সমালোচনা সামলাতে না পারলে ক্লাবেরই পরিবর্তন দরকার। মানুষ যদি গ্যারি নেভিলদের মতো সমালোচক আর সবকিছুর সমালোচনা সহ্য করতে না পারে, তাহলে আমাদের ক্লাবটাই বদলাতে হবে।’

১৮ মাসের মেয়াদ অনুযায়ী ২০২৭ সালের জুন মাস পর্যন্ত রেড ডেভিলদের সাথে আমোরিমের চুক্তির আছে।

Tags: প্রিমিয়ার লিগরুবেন আমোরিমলিড স্পোর্টস
Previous Post

নাসুমের ৫, নোয়াখালীকে ৬১ রানে থামাল সিলেট

Next Post

এ বিব্রতকর পরিস্থিতি নিজেরাই ডেকে এনেছি: কংগ্রেস নেতা শশী থারুর

Next Post
শশী থারুর

এ বিব্রতকর পরিস্থিতি নিজেরাই ডেকে এনেছি: কংগ্রেস নেতা শশী থারুর

সমস্যা মিটে গেছে, সিলেটে বিপিএলের নিরাপত্তায় ঘাটতি হচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT