ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে লক্ষ্য করে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।








