চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের দেশে ফেরার অপেক্ষা, সিরাজগঞ্জে হবে চিত্রগ্রাহক বাচ্চুর দাফন

বুধবার এফডিসিতে প্রথম নামাজে জানাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in বিনোদন
A A

কিংবদন্তী চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বুধবার সকাল ১১ টায় এফডিসিতে, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ওইদিন বাদ আসর সিরাজগঞ্জে। জানাজা শেষে তাকে স্থানীয় বাহির গোলা কবর স্থানে দাফন করা হবে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল লতিফ বাচ্চু (৮৪), (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণ রোগে ভুগছিলেন আবদুল লতিফ বাচ্চু। এর বাইরে তার ডায়াবেটিস, কিডনির জটিলতাও ছিল।

রবিবার সকাল থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। এরপর দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে জানান, সাড়ে বারোটায় তিনি মারা গেছেন।

চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা আরো জানান, কয়েক মাস আগে তিনি (আবদুল লতিফ বাচ্চু) নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে অ্যারাম্বুলেন্স থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

জানা যায়, আবদুল লতিফ বাচ্চুর তিন সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর সন্তান দেশে ফিরলে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হবে।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের আগে থেকে আব্দুল লতিফ বাচ্চু চিত্রগ্রহণের কাজে যুক্ত হন। শুরুটা সহকারী হয়ে, এরপর পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে তার পথচলা শুরু।

সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন।

স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।

দীর্ঘ জীবনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার।

জানা গেছে, আব্দুল লতিফ বাচ্চু ৬৫ সিনেমায় পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আর পরিচালনা করেছেন ৯টির মতো চলচ্চিত্র।

Tags: আবদুল লতিফ বাচ্চুএফডিসিলিড বিনোদন
Previous Post

শিক্ষার্থী হ`ত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ-বিক্ষোভ

Next Post

মেসির ইন্টার মিয়ামিতে আরেক আর্জেন্টাইন তারকার চুক্তি

Next Post

মেসির ইন্টার মিয়ামিতে আরেক আর্জেন্টাইন তারকার চুক্তি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখার নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT