চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাতকড়া’ পরিয়ে নিকোলাস মাদুরোকে হাঁটিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 04, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
‘হাতকড়া’ পরিয়ে নিকোলাস মাদুরোকে মার্কিন হেফাজতে নেওয়ার ভিডিও প্রকাশ

‘হাতকড়া’ পরিয়ে নিকোলাস মাদুরোকে মার্কিন হেফাজতে নেওয়ার ভিডিও প্রকাশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাদের মার্কিন হেফাজতে নেওয়া হয়। আটকের পর নিউ ইয়র্কে মাদুরোকে হাতকড়া পরিয়ে হাঁটিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

রোববার ৪ জানুয়ারি এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মার্কিন প্রশাসনের দাবি, অভিযানের সময় মাদুরো ও সিলিয়া ফ্লোরেস কারাকাসের উচ্চ-নিরাপত্তা সামরিক কম্পাউন্ড ফুয়ের্তে তিউনায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন। অভিযানের পর তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কে অবস্থিত মার্কিন মাদক প্রয়োগকারী সংস্থা ডিইএর সদর দপ্তরের ভেতরে কর্মকর্তাদের পাহারায় হাঁটছেন নিকোলাস মাদুরো। ভিডিওতে ৬৩ বছর বয়সী মাদুরোকে হাতকড়া পরা অবস্থায় একটি করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এ সময় তাকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে ‘শুভ রাত্রি’ ও ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়।

আরেকটি ভিডিওতে মাদুরোর যুক্তরাষ্ট্রের মাটিতে অবতরণের দৃশ্য দেখা গেছে। মার্কিন সূত্র জানায়, প্রথমে তাকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়, পরে নিউইয়র্ক সিটিতে স্থানান্তর করা হয়।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদ’, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। ডিইএ অফিস থেকে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়।

মার্কিন প্রতিরক্ষা সূত্রের দাবি, মাদুরোকে আটক করতে ‘অপারেশন অ্যাবসলিউট রেজলভ’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যাতে অভিজাত ডেল্টা ফোর্সসহ মার্কিন সেনারা অংশ নেন। অভিযানে প্রায় ৩০ মিনিট সময় লাগে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বক্তব্যে বলেছেন, ভেনেজুয়েলার মাদক কার্টেল ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, ভেনেজুয়েলার নির্বাচনী প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র বৈধ বলে স্বীকৃতি দেয় না।

তবে নিকোলাস মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার বক্তব্য, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের কারণেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে উৎখাত করছে।

Tags: নিকোলাস মাদুরোভেনেজুয়েলাভেনেজুয়েলার প্রেসিডেন্টমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

কেন ভেনেজুয়েলায় মার্কিন হামলা? যা জানা গেল

Next Post

নিউইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে

Next Post

নিউইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে

জোটে আসন সমঝোতা নিয়ে কোন সমস্যা দেখছেনা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT