চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মনোনয়নপত্র বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
9:31 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in - সেমি লিড, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী হিসেবে দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও এই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত জানান। যাচাই-বাছাইয়ের শুরুতে রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও শোক প্রকাশ করেন। এরপর তার মৃত্যুজনিত কারণে মনোনয়নপত্রটির আইনি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

সিদ্ধান্তে জানানো হয়, বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার দাখিল করা হলফনামা ও নথিপত্রে কোনো অসংগতি না থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সুযোগ পাচ্ছেন।

সিদ্ধান্তে আরও বলা হয়, সৈয়দ জাহাঙ্গীর আলম ছাড়াও এ আসনে আরও সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম, জনতার দলের মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাইরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা। তাদের দাখিল করা নথিপত্র সঠিক থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণের সবুজ সংকেত পেয়েছেন।

নির্বাচনে বৈধতা উল্লেখ করে বলেন, একই সঙ্গে বাংলাদেশর কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রের সঙ্গে কেন্দ্রীয় কমিটির বিগত নির্বাচনের মনোনয়নপত্র দাতার স্বাক্ষরিত চিঠি যুক্ত করা হয়েছে। কিন্তু সেটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বৈধ নয়। সে কারণে বর্তমান মনোনয়নদাতার স্বাক্ষরিত চিঠি না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসনটি বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ হাজান হক চকলেট আপার হাত ধরে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন পর নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম বারের মত বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকে এ আসনে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রার্থী এবং প্রার্থীদের অবর্তমানে তাদের প্রতিনিধিরা।

Tags: খালেদা জিয়াবাংলাদেশ জাতীয়তাবাদী দলবাংলাদেশের কমিউনিস্ট পার্টিবিএনপিমনোনয়নপত্রসাবেক প্রধানমন্ত্রীসৈয়দ জাহাঙ্গীর আলম
Previous Post

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানাল যেসব দেশ

Next Post

বিএনপির গুলশান কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

Next Post

বিএনপির গুলশান কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান বিএনপি নেতাদের প্রত্যাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT