চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমীরণ চৌধুরী আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in বিনোদন
A A

প্রখ্যাত চিত্রশিল্পী ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সমীরণ চৌধুরী আর নেই। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানান, গুণী এই শিল্পীর মরদেহ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জের মাসদাইর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

সমীরণ চৌধুরী ১৯৬২ সালের ২০ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নের উলুকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা অনিল গোপাল সাহা। ১৯৭৯ সালে নারায়ণগঞ্জের বার একাডেমি থেকে এসএসসি পাস করেন।

১৯৮০ সালে তিনি ঢাকার চারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হলে সেখান থেকেই তিনি ১৯৮৫ সালে বিএফএ এবং ১৯৮৭ সালে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে জলরঙে বিশেষ দক্ষতার জন্য তিনি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন।

জলরং ও প্রতিকৃতি শিল্পী হিসেবে সমীরণ চৌধুরী বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ভারত, জাপান ও নরওয়েসহ দেশে-বিদেশে বিভিন্ন শিল্পকর্মশালা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। শিল্পজীবনে তিনি বিভিন্ন মাধ্যমে ২২ হাজারেরও বেশি চিত্রকর্ম অঙ্কন করেন। দেশে ও বিদেশে তার ১৮টি একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতেও অংশ নেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, হল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল, গ্রিস, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মরক্কো, নাইজেরিয়া, ঘানা ও বুলগেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সংগ্রহশালা ও ব্যক্তিগত সংগ্রহে তার শিল্পকর্ম স্থান পেয়েছে।

শিল্পী সমীরণ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, যা ওই অঞ্চলের শিল্প ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Tags: চিত্রশিল্পীনারায়ণগঞ্জরফিউর রাব্বিলিড বিনোদন
Previous Post

মোস্তাফিজ নাকি কেকেআর কে পাচ্ছে অর্থ, আইপিএল আইন যা বলছে

Next Post

ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করলো গ্রামীণফোন

Next Post

ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করলো গ্রামীণফোন

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের পরে যে বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT