চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’কে টপকে বলিউডের এক নম্বর সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in বিনোদন
A A

২০২৫ সালে বলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে রণবীর সিং-এর ছবি ‘ধুরন্ধর’। বেশ লম্বা সময় পর ক্যারিয়ারের সবচেয়ে হিট সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই অভিনেতা। এমনকী ২০২৬ সালে এসেও বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে ‘ধুরন্ধর’ সিনেমাটি। গেল বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই সিনেমা, আর ২০২৬ সালে এসে বলিউডের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলেছে।

বক্স অফিস আয়ের দিক থেকে, ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী (চীন বাদে) সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে। একইসঙ্গে বুকমাইশোতে সবচেয়ে বেশি টিকিট বিক্রেতা হিন্দি ছবি এটি। সঙ্গে ‘ছাভা’ ও ‘স্ত্রী ২’-কে ছাড়িয়ে গেছে। এমনকী শুক্রবার (২ জানুয়ারি) এটি শাহরুখের ‘জওয়ান’কে টপকে এখন সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।

চলুন দেখে নেওয়া যাক ‘ধুরন্ধর’ কিভাবে ‘জওয়ান’র রেকর্ড ভাঙলো

ধুরন্ধর
ভারত (নেট): ৭৮৪.৫০ কোটি টাকা।

ভারত (মোট): ৯২৬.২১ কোটি টাকা।

বিদেশ (মোট): ২৩৭.৮৪ কোটি টাকা।

বিশ্বব্যাপী সংগ্রহ: ১১৬৪.০৫ কোটি টাকা।

জওয়ান
ভারত (নেট): ৬৪৩.৮৭ কোটি টাকা।

ভারত (মোট): ৭৬১.৯৮ কোটি টাকা।

বিদেশ (মোট): ৩৮৬.৩৪ কোটি টাকা।

বিশ্বব্যাপী সংগ্রহ: ১১৪৮.৩২ কোটি টাকা।

চলুন দেখে নেওয়া যাক আর কী কী রেকর্ড ভেঙেছে ধুরন্ধর ২
বাণিজ্য বিশ্লেষক নিশিত শাহ টুইট করেছেন, ‘ধুরন্ধর এখন আনুষ্ঠানিকভাবে বুকমাইশোতে হিন্দিতে সর্বাধিক বিক্রিত ছবিতে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মে ১৩ মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। যারই মাধ্যমে ‘ধুরন্ধর’ ছাবা (১২.৫৮ মিলিয়ন), জওয়ান (১২.৪ মিলিয়ন) ও স্ত্রী ২ (১১.৬ মিলিয়ন) এর রেকর্ড ভেঙ্গেছে।

এছাড়াও ‘ধুরন্ধর’ একক ভাষায় (হিন্দি) সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। এটি অন্য ভাষায় ডাবিং না করেই ১০০০ কোটি টাকা আয় করেছে। তামিল এবং তেলেগু ডাবের পরে ‘জওয়ান’ এই মাইলফলক অর্জন করেছিল। একইসঙ্গে উত্তর আমেরিকায় ভারতের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের তালিকার শীর্ষ ৩-এ রয়েছে ‘ধুরন্ধর’। ‘বাহুবলী ২’ অবশ্য প্রথম এবং ‘কল্কি’ দ্বিতীয় স্থানে অবস্থান করছে।- বলিউড হাঙ্গামা

 

Tags: 'ধুরন্ধর'জওয়ানবক্স অফিসবলিউডরণবীর সিংশাহরুখ খান
Previous Post

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

Next Post

খালেদা জিয়ার বাড়িতে দোয়া ও মিলাদ

Next Post
খালেদা জিয়ার বাড়িতে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার বাড়িতে দোয়া ও মিলাদ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ফখরুলের মনোনয়ন বৈধ, প্রস্তুত হচ্ছে ভোটের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT