চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের চেতনায় একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বাসস জানায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ (ডিআইটিএফ) উপলক্ষে বুধবার জারি করা এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, মেলাটি প্রথমে ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি শনিবার নির্ধারণ করা হয়।

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, এই মেলা একটি অনন্য উদ্যোগ, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশীয় পণ্যের প্রচার ও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক ইউনূস বলেন, মাসব্যাপী এ মেলা দেশীয় উৎপাদিত গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ভোক্তা ও আমদানিকারকদের সামনে উপস্থাপনে কার্যকর ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তারা বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক বাজারের প্রবণতা সম্পর্কে ধারণা লাভ করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এই মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নেও মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রধান উপদেষ্টা ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন। বাণীর শেষে তিনি আশা প্রকাশ করেন, মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে এবং সবার সম্মিলিত অংশগ্রহণে মেলাটি সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর হয়ে উঠবে।

Tags: প্রধান উপদেষ্টাবাণিজ্য মেলা
Previous Post

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে হারানোর পাঁচ বছর

Next Post

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

Next Post
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT