চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচের জানাজায় পেছনে দাঁড়িয়ে থাকার কারণ জানালেন ব্রুকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 অপরাহ্ন 01, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিলেটের মাঠে। ওই সময় নীরবে জানাজার পেছনে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ইথান ব্রুকস। পেছনে দাঁড়িয়ে থাকার কারণটা জানালেন ২৪ বর্ষী ইংলিশ ক্রিকেটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে স্বাগতিকরা। লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকা। ম্যাচে ৬ রানে জিতেছে সিলেট।

ম্যাচ শেষে সিলেট টাইটান্সের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ব্রুকস। কিছুদিন আগে ঢাকার কোচ মাহাবুব আলী জাকির মৃত্যুর দিন সিলেট স্টেডিয়ামে আয়োজন করা হয় জানাজা। মুসলিম না হলেও জানাজায় এসেছিলেন ব্রুকস। একদম শেষে দাঁড়িয়ে ছিলেন। দেখিয়েছেন যথাযথ সম্মান। বিষয়টি নিয়ে বেশ প্রশংসাও হয়েছিল।

সেদিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে ব্রুকস বললেন, ‘আসলে একজন মানুষকে হারিয়ে ম্যাচ শুরু করা অবশ্যই ভালো নয়। আমার মনে হয়েছে, যদি আমার জায়গা থেকে কিছুটা সম্মান দেখানো যায়, আমি এটা দেখাতেই পারি। সম্মানের কারণেই আমি এমনটা করেছিলাম।’

এর আগে গত শনিবার দুপুরে ঢাকা ও রাজশাহীর ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকার সহকারী কোচ জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।

তাৎক্ষণিকভাবে জাকিকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষপর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতাল নেয়ার পথেই মৃত্যু হয় বাংলাদেশের এ কোচের।

Tags: জাকিবিপিএল-২০২৬ব্রুকসলিড স্পোর্টস
Previous Post

বিপিএল ইতিহাসে তৃতীয় সুপার ওভার, রংপুরকে হারিয়ে জয় রাজশাহীর

Next Post

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Next Post

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে জামায়াত আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে জামায়াত আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT