চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
12:01 অপরাহ্ন 01, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে, বাংলাদেশের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় শত শত বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন।

জানাজায় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, জেদ্দা ও মক্কার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার নামে পবিত্র ওমরাহ পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত হয়ে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মৃত্যুতে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে এবং সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। তিনি বলেন, প্রবাসীরা সরাসরি দেশে গিয়ে জানাজায় অংশ নিতে পারবেন না বলেই এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যাঁকে মানুষ ভালোবাসে, আল্লাহ নিশ্চয় তাঁকে ক্ষমা করবেন।

Tags: জেদ্দাবেগম খালেদা জিয়াসৌদি আরব
Previous Post

মার্শের নেতৃত্বে কেমন হল অজিদের বিশ্বকাপ দল

Next Post

জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপসহীন ছিলেন খালেদা জিয়া: লুৎফুজ্জামান বাবর

Next Post

জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপসহীন ছিলেন খালেদা জিয়া: লুৎফুজ্জামান বাবর

গাইবান্ধার চরাঞ্চলে বাড়ছে ভেড়া পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT