চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের বাংলাদেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর সরকারি ছুটির তালিকায় নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্যটি প্রকাশ করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী,  ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি ১৯ দিন। মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  একজন কর্মকর্তা–কর্মচারীকে তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০২৬ সালে কোন মাসে কত দিন ছুটি, তালিকায় যা জানা যায়—

ফেব্রুয়ারি—

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবে বরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

মার্চ—

২০২৬ সালের মার্চ মাসে মাত্র এক দিন ছুটি নিতে পারলে মিলবে টানা ৭ দিনের ছুটি। এ ছাড়াও পৃথকভাবে মিলবে ৪ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। এ মাসের ২০ মার্চ, শুক্রবার জুমাতুল বিদা। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি যোগ করলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যেকোনো এক দিন ছুটি পেলে টানা চার দিনের ছুটি মিলবে। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের ছুটি।

এপ্রিল—

এপ্রিলেও সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটির নেওয়ার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ২ দিনের ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের ছুটি থাকবে। এর মধ্যে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি।

মে—

২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিনের অবকাশের সুযোগ মিলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে, সে দিন সারা দেশে সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা–কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আগস্ট—

দুই দফায় লম্বা ছুটির সুযোগ আছে। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি নিতে হবে। আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের ছুটি মিলবে। ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে।

এদিকে ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

অক্টোবর—

২০২৬ সালের অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। এক্ষেত্রে মাত্র এক দিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা একসঙ্গে ৫ দিনের ছুটি পাবেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি মেলাতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে মিলবে দীর্ঘ ছুটির সুযোগ।

ডিসেম্বর—

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ মিলবে। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। মাঝের বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

Tags: ছুটিজনপ্রশাসন মন্ত্রণালয়সরকারি চাকরিজীবীসাপ্তাহিক ছুটি
Previous Post

নতুন বছরে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা

Next Post

‘পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে’

Next Post

'পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে'

বছরের প্রথম দিনে মুম্বাইয়ে অপ্রত্যাশিত বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT