চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের জন্য কষ্ট পাচ্ছেন প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 31, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রেস সচিবের ছবি, মির্জা ফখরুলের জন্য কষ্ট প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ত্যাগ এবং বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করে গভীর বিষণ্নতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ফেসবুক স্টাটাসে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই অনুভূতির কথা জানান।

শফিকুল আলম বলেন, গতকাল থেকে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গভীর দুঃখ অনুভব করছি। বহু বছর ধরে তিনি আমার রাজনৈতিক আদর্শদের একজন। একজন সাংবাদিক হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি, কীভাবে তিনি দলীয় নেতাকর্মীদের নিজের সন্তানের মতো, নিজের আপনজনের মতো আগলে রেখেছেন, তাদের কষ্টে পাশে দাঁড়িয়েছেন।

তিনি লিখেছেন, শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমার মনে হচ্ছে, মির্জা ফখরুল এখন ভীষণভাবে একা হয়ে পড়েছেন। এই দুই নেতা একসঙ্গে আমাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সম্মানিত জুটিগুলোর একটি ছিলেন। দুজনই ছিলেন মানবিক, সহনশীল ও ধীরস্থির। খুব কমই তারা রাগ প্রকাশ করতেন, অহংকার দেখাতেন না। কঠিন সময়ে তারা দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে নেতাকর্মীদের পথ দেখিয়েছেন।

প্রেস সচিব আরও লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আর আগের মতো সারাদেশ ঘুরে বেড়ানো সেই সক্রিয় মহাসচিব নন। বেগম খালেদা জিয়া যখন তাকে মহাসচিব নিয়োগ দেন, তখন তিনি বিএনপির একজন মধ্যম সারির নেতা ছিলেন, যিনি গণমুখী বাম আদর্শের চিন্তার জন্য পরিচিত ছিলেন। সংকটের সময় তিনি দলের ও দেশের মধ্যে নিজেকে সবচেয়ে যোগ্য ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রমাণ করেছেন। ‘শহীদ’ বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দলকে স্থির ও সঠিক পথে রাখার চেষ্টা করেছেন।

সবশেষে শফিকুল আলম লিখেছেন, জুলাই মাসটা (গণঅভ্যুত্থান) অনেক দেরিতে এসেছে। তখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আর মির্জা ফখরুল নিজেও শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। এভাবেই একটি যুগের শেষ হয়ে গেল।

Tags: প্রেস সচিব শফিকুল আলমবেগম খালেদা জিয়ামির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

বিদেশেও বাংলাদেশিদের কাছে জনপ্রিয় ছাদকৃষি

Next Post

ইংরেজি নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Next Post
প্রধান অতিথি বক্তৃতা দিচ্ছেন, বাংলায় ভাষণ দিচ্ছেন একজন প্রবীণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংরেজি নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেক রহমানের ছবি, শান্ত ও দৃঢ় চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংস-প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT