চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর অসুস্থ হয়ে ‘ইনডিউসড কোমায়’ অস্ট্রেলিয়ার ডেমিয়েন মার্টিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 31, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ডেমিয়েন মার্টিন ক্রিকেট ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ডেমিয়েন মার্টিন। মেনিনজাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুটি বিশ্বকাপজয়ী ব্যাটার। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছে ৫৪ বছর বয়সী সাবেক ক্রিকেটারকে।

গত শুক্রবার বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন মার্টিন। পরে গোল্ড কোস্টের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল তারকা ব্র্যাড হার্ডি পার্থের ৬পিএআর রেডিওতে মার্টিনের অসুস্থতা খবর জানান।

বলেছেন, ‘ডেমিয়েন মার্টিন, ওয়েস্ট অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন, দুর্দান্ত ব্যাটার, দুর্ভাগ্যজনকভাবে বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং এখন কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জীবনের কঠিনতম লড়াই করছেন তিনি। মার্টের জন্য সবাই আশীর্বাদ করবেন। ইশ্বর তাকে শক্তি দিন। আশা করি তিনি লড়াইয়ে জিতবেন, অবস্থা খুবই গুরুতর।’

গোল্ড কোস্ট স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন ডেমিয়েন মার্টিন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, মার্টিনকে ‘ইনডিউসড কোমায়’ রাখা হয়েছে। ইনডিউসড কোমা মানে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধের মাধ্যমে অচেতন রাখা। অবস্থার উন্নতি হলে তাকে কোমা থেকে বের করে আনার আশা আছে। তবে অবস্থা ভীষণ গুরুতর এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’

মার্টিনের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সতীর্থ ও বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ‘মার্টিনের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না। সম্ভাব্য সেরা চিকিৎসাই সে পাচ্ছে। অ্যামান্ডা (মার্টিনের সঙ্গী) ও ওর পরিবার নিশ্চয়ই জানে, অসংখ্য মানুষ প্রার্থনা করছে ও শুভকামনা জানাচ্ছে।’

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। জাতীয় দলের জার্সিতে ৬৭ টেস্টে ৪৪০৬ রান করেছেন। রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি। ২০৮ ওয়ানডেতে করেছেন ৫৩৪৬ রান। এই সংস্করণে ৫টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৩৭টি ফিফটি। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা মার্টিন এই সংস্করণে ৪ ম্যাচে ১২০ রান করেছেন। যার মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ৯৬ রানের ইনিংস।

Tags: অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানের সংবাদমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু ও দাফনের খবর

Next Post

টাইম জোনের কারণে আগেই ২০২৬ সালকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

Next Post
নিউ জিল্যান্ডের আকাশে আকাশে ২০২৬ সালকে স্বাগত জানানো লেজার লাইট শো. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম জোনের কারণে আগেই ২০২৬ সালকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

নজরুল ইসলাম খান speaking at a press conference with Channel i logo in background. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে হত্যার দায় শেখ হাসিনা এড়াতে পারবেন না: নজরুল ইসলাম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT