চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’ পেলেন রুনা খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 31, ডিসেম্বর 2025
in পরিবেশ
A A
রুনা খান প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫ গ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক পান

‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন–চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’ পেলেন সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা রুনা খান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তার অসাধারণ নেতৃত্ব ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে এই পদক পেলেন তিনি।

সম্প্রতি সোমবার চ্যানেল আই–এর চেতনা চত্বরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; পানিসম্পদ মন্ত্রণালয়; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ বিভিন্ন সরকারি বেসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

রুনা খানের ব্যতিক্রমী নেতৃত্ব এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ এই পরিবেশ সংরক্ষণ পদক। প্রকৃতিভিত্তিক জীবনমান, জীবিকা উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ফ্রেন্ডশিপ-এর অবদান আজ বিশ্বব্যাপি স্বীকৃত।

গত দুই দশকের বেশি সময় ধরে রুনা খানের ফ্রেন্ডশিপ বাংলাদেশের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো যেমন উপকূল, চর ও নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই সমাধান তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। ভাসমান হাসপতালের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য সেবা, উপকূলীয় ও চর অঞ্চলে জলবায়ু কার্যক্রম, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে চরাঞ্চলে শিক্ষার সুযোগ তৈরি, প্রান্তিক জগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা, সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে প্রান্তিক ও জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ, যা ফ্রেন্ডশিপের সমন্বিত অভিযোজন মডেলেরই অংশ।

উপকূলীয় অঞ্চলে ফ্রেন্ডশিপের ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পে ৬২ কিলোমিটার নদীর তীর জুড়ের দুই শতাধিক হেক্টর জমিতে রোপণ করা হয়েছে লাখো গাছ। যা নদীর বাঁধ বাঁচানোর পাশাপাশি কেবল জলবায়ু সহনশীল জীবিকাই গড়ে দিচ্ছে তা নয়, বরং সেখানকার সবুজায়ন ও জীববৈচিত্রকেও দ্রুত গতিতে পুনরুজ্জীবিত করছে।

ভাসমান হাসপতালের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য সেবা, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে চরাঞ্চলে শিক্ষার সুযোগ তৈরি, প্রান্তিক জগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা, সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে প্রান্তিক ও জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ, যা ফ্রেন্ডশিপের সমন্বিত অভিযোজন মডেলেরই অংশ। সম্প্রতি ফ্রেন্ডশিপ পরিবেশের নোবেল খ্যাত যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম প্রবর্তিত ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে সমন্বিত অভযোজন মডেলের জন্য দি আর্থশট প্রাইজ ২০২৫ অর্জন করে।

Tags: প্রকৃতি ও জীবনপ্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫মুকিত মজুমদার বাবুরুনা খানসৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রবের্তো কার্লোস

Next Post
রবার্তো কার্লোসের ফুটবল মেডেল হাতে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রবের্তো কার্লোস

খালেদা জিয়া মৃত্যুর পর তার দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সংবাদমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু ও দাফনের খবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT