বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
বুধবার ৩১ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনে এ শোকবার্তা হস্তান্তর করেন তিনি।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।
এসময় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমা রহমান ও দলের অন্যান্য নেতাকর্মীরা।









