চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের চট্টগ্রাম পর্ব হচ্ছে না?

সিলেট ও ঢাকায় হবে সব ম্যাচ

নাজিবুর রহমান নাঈম by নাজিবুর রহমান নাঈম
1:13 অপরাহ্ন 31, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬ এর লোগো, ক্রিকেটের প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল

সিলেট থেকে: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যাওয়ায় তার সম্মানে সেদিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সূচি পরিবর্তন করে এই দুটি ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে ৪ জানুয়ারিতে। এবার সূচিতে আসতে পারে বড় পরিবর্তন। চট্টগ্রাম পর্ব না হয়ে সিলেট ও ঢাকা পর্ব দিয়েই শেষ হতে পারে এবারের বিপিএলের আসর।

২ জানুয়ারির দুটি ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্বের যাত্রা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বরের ম্যাচগুলো ৪ জানুয়ারি নিয়ে যাওয়াতে সূচিতে আরো বদল আনতে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

মূলত সূচির বিভিন্ন দিকে সামঞ্জস্য রক্ষার জন্যেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে ভ্রমণে আগ্রহ প্রকাশ করছে না। এমনকি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপকে মাথায় রাখতে হচ্ছে তাদের।

বুধবার বিসিবির এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম পর্বে আর বিপিএল আয়োজন করতে চাইছে না বিসিবি। ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণ করতে জানুয়ারির শেষ দিকে দল চলে যাবে ভারতে। যে কারণে নির্ধারিত সময়েই শেষ করতে হবে টুর্নামেন্ট।

তাই খেলোয়ারদের ভ্রমন কমানো এবং দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সিলেট ও ঢাকাতেই আসরের বাকি অংশ আয়োজন করার পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ নিয়ে বুধবার একটি সভা হওয়ারও কথা রয়েছে।

৩০ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। এই দুটি ম্যাচই এখন হবে ৪ জানুয়ারি।

Tags: চট্টগ্রামঢাকাবাংলাদেশবিএনপিবিপিএলবিসিবিলিড স্পোর্টসসিলেট
Previous Post

মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

Next Post

সেরা সাফল্য ভারতকে হারানো, কেমন গেল হামজা-জামালদের বছর

Next Post
ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা সাফল্য ভারতকে হারানো, কেমন গেল হামজা-জামালদের বছর

Gas stove with a person turning on the burner in a kitchen. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT