চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে কেঁদে কেঁদে যা বললেন মনির খান

'দেশের বাইরে গিয়ে সু-চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কখনও যেতে চান নাই'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in বিনোদন
A A

গানের মানুষ হলেও দীর্ঘ বছর ধরে মনির খান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অঝোরে কেঁদেছেন এই শিল্পী। শোক প্রকাশ করে কাঁদতে কাঁদতে মনির খান বলেন, এমন এক নেত্রীকে আমরা হারিয়েছি, যার মৃত্যুতে আজ সারা বাংলাদেশের মানুষ কাঁদছে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিকসহ সব সংকটে নেতৃত্ব দিয়েছেন।

মনির খান বলেন, ভিন্ন মত বা ভিন্ন ধর্মের মানুষ—কারও ক্ষেত্রেই তিনি কখনও বৈষম্য করেননি। তিনি সবসময় দেশ ও মানুষের কথাই ভেবেছেন। দেশ ও মানুষের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কতবার অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কখনও যেতে চাননি। সবসময় দেশের মাটি ও দেশের মানুষের কাছাকাছি থাকতে চেয়েছেন।

তিনি আরও বলেন, শেষবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তাঁর মৃত্যু যেন দেশের মাটিতেই হয়, জানাজা ও দাফন যেন এই মাটিতেই সম্পন্ন হয়। আজ আমার মতো সারা দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে আছে। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Tags: খালেদা জিয়ামনির খানলিড বিনোদন
Previous Post

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া

Next Post

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ, কিছু জায়গায় সেনাবাহিনী

Next Post
বাংলাদেশের গৃহমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা সচিবালয়ে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ, কিছু জায়গায় সেনাবাহিনী

বেগম খালেদা জিয়া কৃষি উন্নয়নের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার সরকারের কৃষি উন্নয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT