চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে হয়েছিল, এক মোমের মানবী আমার সামনে দাঁড়িয়ে হাসছেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বিজয়ী শিশুটি পুরস্কার গ্রহণ করছে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশবাসী। আশি বছর বয়সে তাঁর চিরবিদায়ে দল-মত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল শোক প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পুতুল জানান, ২০০৩ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। পরের বছর ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর হাতে ট্রফি তুলে দেন। সেই সময়ের একটি ছবি শেয়ার করে পুতুল স্মৃতিচারণ করেন প্রায় দুই দশক আগের সেই আবেগঘন মুহূর্তের।

পুতুল লেখেন, শৈশবে প্রথমবার বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখার এবং তাঁর হাত ছুঁয়ে পুরস্কার নেওয়ার অনুভূতি ছিল অনন্য। বিজয়ী হওয়ার আনন্দের পাশাপাশি সেই স্পর্শের স্মৃতি আজও তাঁর কাছে অমূল্য হয়ে আছে। তিনি উল্লেখ করেন, ধূসর চুল আর শুভ্র শাড়িতে সেদিন বেগম খালেদা জিয়াকে তাঁর কাছে অসাধারণ আভিজাত্য ও মানবিকতায় ভরা এক নেত্রী বলে মনে হয়েছিল।

পরবর্তী সময়ে পেশাদার শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও বেগম খালেদা জিয়ার সামনে সংগীত পরিবেশন করার সুযোগ পান পুতুল। তিনি জানান, একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সময় বেগম খালেদা জিয়ার স্নেহ ও উৎসাহ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছিল। এ অভিজ্ঞতা থেকে তিনি বেগম খালেদা জিয়াকে একজন সংস্কৃতিপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবেই দেখেছেন।

পুতুল তাঁর স্মৃতিচারণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি লাখো তরুণীকে আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছেন। একজন সাধারণ গৃহবধূ হয়েও যে নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব, তার বাস্তব উদাহরণ ছিলেন তিনি।

সবশেষে পুতুল উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া জন্মগত রাজনৈতিক উত্তরাধিকার ছাড়াই নিজের প্রজ্ঞা ও আত্মবিশ্বাস দিয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইতিহাস তাঁকে স্মরণ করে রাখবে বলেই মন্তব্য করেন এই সংগীতশিল্পী।

Tags: বেগম খালেদা জিয়ালিড বিনোদনসংগীতশিল্পী
Previous Post

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন মালিঙ্গা

Next Post

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

Next Post
খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোক ও দোয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT