চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে তুষারঝড়ে কয়েকজন নিহত, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
3:51 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
সুইডেনে তুষারঝড়ে ট্রাক ও গাড়ির দীর্ঘ সারি, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সুইডেন

নর্ডিক দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন তুষারঝড় ‘জোহানেস’-এ সুইডেনে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে দেশজুড়ে  বিপর্যস্ত  ভ্রমণব্যবস্থা, বিদ্যুৎহীন রয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।

সুইডেনের আবহাওয়া সংস্থা ঝড়ের আশঙ্কায় দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগেই সতর্কতা জারি করেছিল। ঝড় আঘাত হানার পর বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়া, তীব্র বাতাস ও ভারী তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুইডেনের একটি স্কি রিসোর্ট এলাকায় ঝড়ে গাছ উপড়ে পড়ে আনুমানিক ৫০ এর কাছাকাছ বয়সী এক ব্যক্তি নিহত হন। এদিকে উত্তরের দিকে একটি আঞ্চলিক বিদ্যুৎ বিতরণ কোম্পানির এক কর্মী কাজের সময় দুর্ঘটনায় প্রাণ হারান। এছাড়া, বনে কাজ করার সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত আনুমানিক ৬০ বছর বয়সী আরেক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ঝড়ের প্রভাবে শুধু সুইডেন নয়, পুরো নর্ডিক অঞ্চলজুড়েই বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুইডিশ বার্তা সংস্থা টিটির তথ্য অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ এখনো বিদ্যুৎহীন। নিরাপত্তার কারণে বহু রেল সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ঝড় জোহানেসের প্রভাবে নর্ডল্যান্ড অঞ্চলের প্রায় ২৩ হাজার বাড়িতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইনল্যান্ড অঞ্চলে আরও প্রায় ৯ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

ফিনল্যান্ডে ‘হানেস’ নামে পরিচিত এই তুষারঝড়ের তীব্রতা রোববার কিছুটা কমলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারি সম্প্রচারমাধ্যম ইলে জানিয়েছে, দেশটিতে ৬০ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে বহু ফ্লাইট বাতিল করা হয়ছে। সেখানে যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ রানওয়ে থেকে সরে বরফের স্তূপের পাশে গিয়ে থেমেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে অন্যান্য ফ্লাইটও বন্ধ রাখা হয়। এর ফলে কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন এবং পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

Tags: ‍তুষারঝড়সুইডেন
Previous Post

বেগম খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত

Next Post

ফেনীতে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, রয়েছে বিকল্প প্রার্থীও

Next Post
ফেনীতে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, রাজনৈতিক দল ও নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, রয়েছে বিকল্প প্রার্থীও

আকাশে মেঘে ঢাকা, ফ্লাডলাইটে চলছে ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যের দেখা নেই, ফ্লাডলাইটে চলছে রংপুর-চট্টগ্রামের ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT