চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
4:23 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
পর্তুগালে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ‘কাজা দো বাংলাদেশে’র উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে ‘মের্কাদো দে কালতুরাস’ হলে দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী।

অনুষ্ঠানে জলের গানের কন্ঠশিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ এবং ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণী, স্থানীয় শিল্পী শামসুল হক, ও মাইনুল ইসলামের জনপ্রিয় সকল গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন কাজা দো বাংলাদেশ এর নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। পর্তুগালে এই বিজয় উৎসবই বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বড় অনুষ্ঠান।

উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা। সংগঠনের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন।

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরওয়ার; স্থানীয় জুন্তা আরিয়সের প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিয়েল এবং প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দীন কে উত্তরীয় পড়িয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশর, মাসুম আহমেদ, ইকবাল হুসাইন কাঞ্চন, শাহিনুর ইসলাম, হাফিজ আল আসাদ।

বিজয় মেলার অন্যতম আকর্ষণ ছিল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। ফ্রান্সে পড়ি জমানো শিল্পী রাহুল আনন্দ প্রথমবারের মতো ইউরোপে কোনো অনুষ্ঠানে গান গেয়েছেন।

পাশাপাশি মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গ্রামীণ সংস্কৃতির নিদর্শন এবং দেশীয় খাবারের স্টল, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

উৎসবে অংশগ্রহণকারী প্রবাসীদের মতে, লিসবনে এর আগে কখনো এত বড় পরিসরে বিজয় মেলা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়নি। বিজয় মেলার লোকাল ব্রডকাস্টিং পার্টনার হিসেবে ছিল নোটিসিয়াস বাংলা।

Tags: পর্তুগালবিজয় দিবস
Previous Post

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

Next Post

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল অভিযান শুরু রংপুরের

Next Post
রংপুরের ক্রিকেটার বল ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল অভিযান শুরু রংপুরের

মুকসুদপুরে চ্যানেল আই অনলাইন অফিসের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT