চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু জানান, উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো তিনজন। নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষে পাওয়া গেছে। সন্ধ্যায় আগুন লাগার সময় বেশির ভাগ বয়স্ক ব্যক্তিরা সম্ভবত তাদের কক্ষেই বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করেন তিনি।

জিমি রোটিনসুলু আরও জানান, ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, রোববার গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

Tags: ইন্দোনেশিয়া
Previous Post

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

Next Post

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

Next Post
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নেতাকর্মীদের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT