চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বখ্যাত অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 28, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বিশ্বখ্যাত অভিনেত্রী ব্রিজিত বার্দো এর ছবি, জলপ্রপাতের পাশে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে মারা গেলেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রূপালী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী।

সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’

সিনেমার আলোকছটা ছেড়ে তিনি নিজেকে সঁপে দেন অবলা প্রাণীদের সেবায়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের বাকিটা সময় উৎসর্গ করেছিলেন তিনি।

তার প্রয়াণে ফরাসি চলচ্চিত্র যেমন একজন অভিভাবক হারাল, তেমনি বিশ্ব হারাল প্রাণ প্রকৃতির এক অকৃত্রিম বন্ধুকে। বর্ণাঢ্য এই অভিনেত্রীর জীবন পর্দার গ্ল্যামার ছাড়িয়ে হয়ে উঠেছিল সেবার এক অনন্য উদাহরণ।-বিবিসি

Tags: মারা গেছেনলিড বিনোদন
Previous Post

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

Next Post

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২ জানুয়ারি

Next Post
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ বাংলাদেশ, ২ জানুয়ারি, কেরানীগঞ্জ, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২ জানুয়ারি

মোশাররফ করিম

প্রকৃত শিল্পী সন্ত্রাসী হয়না, ধ্বংসাত্মক কাজ করে না: মোশাররফ করিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT