চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তকে নিয়ে ‘সমালোচনা’ নিতান্তই ভুল, প্রমাণ করেছেন তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 28, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার শান্ত হাসিমুখে ট্রফি হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্ত

সিলেট থেকে: বিপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ম্যাচেও খেলেছেন দলের সর্বোচ্চ ইনিংস। দুই ম্যাচে শান্তর ব্যাটিং দেখে রাজশাহী ওয়ারিয়র্সের সহকারী কোচের বলছেন, সমালোচকদের ভুল প্রমাণ করেছেন বাঁহাতি এ ব্যাটার।

টি-টুয়েন্টিতে শান্তর ব্যাটিংয়ের ধরণ নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। অধারাবাহিক পারফরম্যান্সের কারণে টি-টুয়েন্টি দলের শুধু অধিনায়কত্বই হারাননি, দলে জায়গাও হারিয়েছেন তিনি।

তবে সেঞ্চুরি হাঁকিয়ে এবারের বিপিএল শুরু করেছেন শান্ত। টুর্নামেন্টের প্রথম দুই দিন শেষে তিনি রানের তালিকায় শীর্ষে। ১৩৮ রান করেছেন ১৫৬.৮১ স্ট্রাইক রেটে।

সিলেটে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজশাহীর সহকারী কোচ রাজিন সালেহ বলেছেন, ‘শান্তর যে সহজাত খেলাটা… ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, এটা নিতান্তই ভুল, ও প্রমাণ করেছে। ওর সহজাত খেলছে খেলছে এবং পারফর্ম করছে।’

‘টপঅর্ডার আমাদের একটু ভেঙে পড়েছে। ওখান থেকে কিছু অবদান এলে আমাদের জন্য ভালো হতো। আমি মনে করি, তামিম (তানজিদ হাসান) আছে আমাদের পারফরমার, ও পারফর্ম করবে। আমো মুখিয়ে আছি ওর পারফরম্যান্সের জন্য।’

দলের প্রয়োজন অনুযায়ী একাদশ সাজানো হবে জানিয়ে রাজিন বলেছেন, ‘আমাদের যারা বাইরে বসে আছে, প্রতিটি ক্রিকেটারই পারফরমার। ঘরোয়া ক্রিকেটে ওরা সবাই পারফরমার। অবশ্যই আকবর ভালো ক্রিকেটার। তবে আমাদের টিম কম্বিনেশনে যেভাবে চিন্তাভাবনা করা হয়, সেভাবেই দল গড়া হয়। আমরা তো ক্রিকেটারদের কথা চিন্তা করি না, দলের চিন্তা করি। দলের যে পরিস্থিতি আসে, সেভাবে দল গড়ি।’

Tags: নাজমুল হোসেন শান্তবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসিলেট টাইটানস
Previous Post

বিউটিওলজি’র নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনে ক্রেতাদের ঢল

Next Post

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন আনিসুর রহমান এবং সুব্রত বড়ুয়া

Next Post
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বই হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন আনিসুর রহমান এবং সুব্রত বড়ুয়া

লরা হ্যারিস দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন, ক্রিকেট খেলোয়াড়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লরা হ্যারিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT