চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 28, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নাহিদ ইসলাম চ্যানেল আই অনলাইন এর জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট নিয়ে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর ৩০ নেতার স্মারকলিপির পর এবার উল্টো অবস্থান নিয়ে জোটের পক্ষে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন দলের ১৭০ জন নেতা।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সদস্য ইয়াহিয়া জিসান। তিনি জানান, দলের সাংগঠনিক ঐক্য জোরদার করা এবং দায়িত্বশীল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতেই এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে দলের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সংরক্ষণে তারা তাদের মতামত তুলে ধরছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই করা এবং জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সময়োপযোগী ও কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন বলে তারা মনে করেন।

এতে আরও বলা হয়, দলীয় ও জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্য বিবেচনায় এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে স্বাক্ষরকারীরা পূর্ণ সমর্থন দেবেন। নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্যসচিবের নেওয়া যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিও তারা আস্থা প্রকাশ করেন।

চিঠিতে বলা হয়, নাহিদ ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাবে—যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা বাড়াবে। এ জন্য প্রয়োজনীয় ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশাও জানানো হয়।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, আলী নাছের খান, তাহসীন রিয়াজসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বহু নেতা।

এর আগে একই দিনে ৩০ জন এনসিপি নেতা ‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ শীর্ষক স্মারকলিপিতে জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার বিরোধিতা করেন। তারা বলেন, নীতিগত অবস্থানের ভিত্তিতেই রাজনৈতিক কৌশল নির্ধারণ হওয়া উচিত, কৌশলগত কারণে নীতিতে ছাড় দেওয়া সমীচীন নয়।

এদিকে দলীয় টানাপোড়েনের মধ্যেই গতকাল রাতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীনাহিদ ইসলাম
Previous Post

‘আমি এখনও কিশোরের মতোই ক্রিকেটকে ভালোবাসি’

Next Post

নৌকা ডুবে মারা গেছেন ভ্যালেন্সিয়ার কোচ

Next Post
Valencia coach in blue training kit outside football academy building. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা ডুবে মারা গেছেন ভ্যালেন্সিয়ার কোচ

থালাপতি বিজয় কনসার্টে দর্শকদের সাথে মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানালেন থালাপতি বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT