চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূখণ্ড ছাড় ইস্যুতে সুরাহা খুঁজতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও জেলেনস্কি বৈঠক করছেন, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমিরি জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত ভূখণ্ড ইস্যুতে সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন সময় এ বৈঠক হচ্ছে, যখন ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে একটি শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, নতুন বছর শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি জানান, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি চুক্তির খসড়া প্রায় প্রস্তুত। একই সঙ্গে ২০ দফা শান্তি পরিকল্পনার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

তবে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো চুক্তিই সম্পন্ন হবে না।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্র ১৫ বছরের একটি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছে, যার মেয়াদ ভবিষ্যতে বাড়ানোর সুযোগও থাকতে পারে। তিনি বলেন, রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকাতে আইনগতভাবে বাধ্যতামূলক এমন একটি চুক্তি চায় ইউক্রেন। অতীতে একাধিকবার নিরাপত্তা চুক্তি থাকলেও কার্যকর সহায়তা পায়নি কিয়েভ—এ কথাও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি জানান, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের মূল লক্ষ্য হবে খসড়া শান্তিচুক্তির দফাগুলো আরও পরিশুদ্ধ করা। পাশাপাশি ইউক্রেনের অর্থনীতি নিয়ে সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তির বিষয়েও আলোচনা হতে পারে।

এই সফরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি হবে কি না—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না জেলেনস্কি। তবে তিনি বলেন, যেকোনো গ্রহণযোগ্য চুক্তিতে যেতে কিয়েভ প্রস্তুত।

ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের প্রশ্নে জেলেনস্কি জানান, অন্যান্য বিষয়ের পাশাপাশি দনবাস অঞ্চল এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও আলোচনায় বসবেন তাঁরা।

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পভলোদিমির জেলেনস্কিযুক্তরাষ্ট্র
Previous Post

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: মুক্তি চেয়ে বিএনপির বিবৃতি

Next Post

প্রায় পাঁচ বছর পর মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন শুরু, নেই এনএলডি

Next Post
মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় পাঁচ বছর পর মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন শুরু, নেই এনএলডি

বাংলাদেশের শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পর আজ জুনিয়র বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT