চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বিপক্ষে রাজশাহীর হারের কারণ জানালেন শান্ত

বিপিএল-২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 27, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহীর ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল চলতি আসরে উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসের দেয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখেছে নাজমুল হোসেন শান্তর দল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৩২ রানে থেমে ম্যাচ হেরেছে ৫ উইকেটে। পরাজয়ের কারণ হিসেবে ভালো ব্যাটিং না করতে পারাটাকেই দায় দিচ্ছেন রাজশাহী অধিনায়ক শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে হারের কারণ ব্যাখ্যা করেছেন।

বলেছেন, ‘যদি পুরা ম্যাচটা দেখি ব্যাটিংটা, খুব ভালো ব্যাটিং আমরা করতে পারি নাই। উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। এখনও আমার মনে হয়, আর কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো। আমি বলবো, ব্যাটাররা সবাই চেষ্টা করেছে। ওই জায়গাটাতে যদি আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম, আমার মনে হয় তাহলে ম্যাচটা আর একটু ভালো হতে পারতো।’

‘আমার মনে হয় ব্যাটিংটা আমরা আরেকটু ভালো করতে পারতাম। ব্যাটিংটা ঠিকঠাক ছিল না। তবে আমাদের যে ব্যাটিং ইউনিট আছে আমার পুরোপুরি বিশ্বাস, এই ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবেই বোর্ডে রান রাখতে পারব। যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে।’

সিলেটে ম্যাচের আগে হার্টঅ্যাটাক করে মারা যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। পরে শান্তরা যখন ব্যাটিং করছিলেন, জাকির মৃত্যুর সংবাদ পান। জাকির মৃত্যুতে প্রভাব পড়েছিল রাজশাহীর ব্যাটিংয়েও।

শান্ত বললেন, ‘দেখেন এটা তো খুবই হৃদয় ভাঙার মত একটা সংবাদ ছিল, সবাই শকড হইছে। সবাই চুপচাপ ছিল মন খারাপ ছিল। এটা তো আসলে আমাদের হাতেও নাই। এই মন খারাপটা নিয়েই সবাই ক্রিকেট খেলেছে। তবে আমি আসলে এটা মাথায় নিয়ে ক্রিকেট খেলেছি তা বলতে চাই না। কারণ প্রফেশনাল ক্রিকেট ওই জায়গাটাতে আমাদের ওই প্রফেশনালিজমটা মেইনটেইন করাটাও জরুরি ছিল। কিন্তু আজকের দিনটা কঠিন ছিল এতটুকু আমি বলতে পারি প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আজকের দিনটা কঠিন ছিল।’

Tags: জাকিঢাকাবিপিএল-২০২৬রাজশাহীলিড স্পোর্টসশান্ত
Previous Post

দিনাজপুরে বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

Next Post

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

Next Post
তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন, ছবি তোলা outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, সিলেটের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীকে ১৪৩ রানে আটকে দিল স্বাগতিক সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT