চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাস ২৭ দিনে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৩৫ বস্তা টাকা

এস কে রাসেল by এস কে রাসেল
10:36 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৩৫ বস্তা টাকা গণনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও মিলেছে বিপুল পরিমাণ দান। ৩ মাস ২৭ দিন পর আজ সকালে মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে।

আজ (২৭ ডিসেম্বর) শনিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরবর্তী হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী এসব টাকা গণনার কাজে অংশ নেন।

মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ বস্তাভর্তি টাকা গণনায় যুক্ত হয়েছেন। দানবাক্স খোলার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার সময় বেশি হওয়ায় দানের পরিমাণও বেড়েছে। অতিরিক্ত দান জমা হওয়ায় নতুন করে আরও দুইটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহামদ বিষয়টি নিশ্চিত করে জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থের সঠিক হিসাব শেষে মোট টাকার পরিমাণ জানানো হবে। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। সে সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান উপস্থিত ছিলেন। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের বিপুল উপস্থিতি ছিল।

উল্লেখ্য, ধর্মপ্রাণ মানুষের অগাধ বিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত পাগলা মসজিদে দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজারও মানুষ দান করে থাকেন। দানকৃত অর্থ মসজিদ পরিচালনা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়।

Tags: দানবাক্সপাগলা মসজিদ
Previous Post

ভোটার হতে নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান

Next Post

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

Next Post
কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে একজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী লিগে দলবদলের সময় বেড়েছে একদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT