চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনসহ টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:30 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকত ভ্রমণে পর্যটকদের ভিড়, বড়দিনের ছুটিতে ব্যাপক পর্যটক আগমন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনসহ টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

বড়দিনসহ টানা ৩ দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। বিপুলসংখ্যক পর্যটকের কারণে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। হোটেল মোটেল আগে থেকে বুকিং হয়ে যাওয়ায় অনেকেই রুম না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।

সমুদ্র সৈকত ছাড়াও আশপাশের এলাকায় পর্যটকে ঠাসা। আগত পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানি রোধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটি, তার সাথে যোগ হয়েছে শুক্রবার শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে তিন দিনের টানা ছুটির কবলে পড়েছে দেশ। সে সাথে ডিসেম্বর মাস হওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষা শেষ, আর এই সুযোগেই পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে সবাই ছুটে আসছেন প্রাকৃতিক সৌন্দর্যের শহর কক্সবাজার। যেখানে রয়েছে সৈকত আর পাহাড়ের মিলন।

এদিন সকাল থেকে সড়কপথে, রেল পথে ও আকাশ পথে কক্সবাজারে আসতে থাকেন পর্যটকরা। দুপুরের আগে সৈকতের সবগুলো স্পট পর্যটকে ভরপুর হয়ে ওঠে। বিপুল সংখ্যক পর্যটক আগমনের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কসহ কক্সবাজারের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ রামু ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, পর্যটকবাহী একের পর এক যানবাহন আসার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কসহ শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে বৃহস্পতিবার সকাল থেকে যানজট লেগে আছে। তবে আমরা চেষ্টা করছি যানজটের ভোগান্তিতে যেন পর্যটকদের পড়তে না হয়। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানী, হিমছড়ি, রামু, দরিয়া নগর ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ‌ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সুবাস চন্দ্র, রামমোহন ও মৌমিতা জানান, ব্যবসার কারণে তারা এতদিন কক্সবাজার আসতে পারে নাই। এখন বাচ্চাদের পরীক্ষা শেষ; সেই কারণে একসাথে তিন পরিবার মিলে কক্সবাজার এসেছেন তিন দিনের জন্য। সৈকতে এসে তাদের অনেক ভালো লাগার কথা জানান।

রংপুরের পীরগঞ্জ থেকে আসা দুই বন্ধু মফিজুল ইসলাম ও মাহবুব হোসেন বলেন, অনেক কষ্ট করে কক্সবাজার এসেছি, সৈকতে নামার পর সব কষ্ট দূর হয়ে গেছে। সাগরের ঢেউ আর নীল জলরাশি দেখে মনে প্রচণ্ড শান্তি পেলাম।

কুমিল্লার মুরাদনগর থেকে আসা মহুয়া খন্দকার বলেন, বাচ্চার পরীক্ষা শেষ, তাই পরিবার নিয়ে কক্সবাজার। তবে এবারে হোটেল পেতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও কোনরকম পেয়েছি। সৈকত আসার পর সব কষ্ট দূর হয়ে যায়।

মানিকগঞ্জ থেকে আসা শহীদুল ইসলাম, মাহবুব রোকন ও বাবু দাস বলেন, অনেক চেষ্টা করে কোন রুম পেলাম না। সকাল থেকে এসে ব্যাগ নিয়ে বাইরে ঘুরছি। পরিবার পরিজন নিয়ে এসেছি। এখানে যে রুম বুকিং দিয়ে আসতে হবে সেটা আমাদের জানা ছিল না। তারা বলেন, চেষ্টা করে যাচ্ছি। রুম না পেলে রাতটা কোথায় কাটাবো তাও জানি না।

হোটেল প্রাসাদ প্যারাডাইসের জিএম ইয়াকুব আলী বলেন, অনেক আগে থেকে আমাদের সবগুলা রুম বুকিং হয়ে গেছে। তারপরেও অনেক পর্যটক এসেছিল রুমের জন্য। আমরা কোনভাবে রুম দিতে পারিনি। তবে আমরা পর্যটকদের নানাভাবে সেবা দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।

হোটেল কক্স টুডের জিএম আবু তালেব শাহ বলেন, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত আমাদের হোটেল বুকিং রয়েছে। বিপুল সাড়া পেয়েছি আমরা পর্যটকদের। অনেককে রুম দিতে পারছি না।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, আমাদের হোটেল মালিকরা এবার অনেক ভালো ব্যবসা করতেছে। জানুয়ারি পর্যন্ত ভালো বুকিং আছে সবার। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, ফলে সে কারণে ব্যবসা কেমন হয় বুঝা যাচ্ছে না।

সিসিএফ লাইফগাড কর্মী ওসমান গনি বলেন, সৈকতের তিনটি পয়েন্টে আমরা পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছি। তবে পানিতে নামার পর পর্যটকরা আমাদের কথা শুনতে চায় না। এতে করে অনেক সময় দুর্ঘটনায়ও পড়তে হয় তাদের।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বড়দিন সেই সাথে সাপ্তাহিক ছুটির কারণে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। এসব পর্যটকরা যাতে কোনভাবেই হয়রানির শিকার না হয়, সেজন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তিনটি টিম সৈকত ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে। কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান, অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, তিন দিনের টানা ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক আসার কারণে আমরা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কুইক রেস্পন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। পর্যটকদের ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পর্যটকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকেও দৃষ্টি রাখছে টুরিস্ট পুলিশ। সব মিলিয়ে কক্সবাজার সৈকতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Previous Post

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে?

Next Post

‘খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গ্যানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না’

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে উপস্থিত, নিরাপত্তা ও সমর্থন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গ্যানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না’

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষায় সহযোগিতা আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে চিকিৎসা-শিক্ষা-স্বাস্থ্যখাতে কৌশলগত সহযোগিতা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT